× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিকে আর্চার সাগর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৪ ১৮:৪৪ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৪ ১৮:৫৭ পিএম

প্যারিস অলিম্পিকে সরাসরি বাছাই খেলোয়াড় হিসেবে খেলবেন আর্চার সাগর ইসলাম। সংগৃহীত ছবি

প্যারিস অলিম্পিকে সরাসরি বাছাই খেলোয়াড় হিসেবে খেলবেন আর্চার সাগর ইসলাম। সংগৃহীত ছবি

অলিম্পিকে এখন পর্যন্ত কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। পদক জয় তো দূরের কথা, অলিম্পিকে বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের ক্ষেত্রে ভরসার নাম ওয়াইল্ড কার্ড। সরাসরি বাছাই খেলোয়াড় হিসেবে অলিম্পিকে বাংলাদেশি খেলোয়াড়ের অংশগ্রহণ বলতে গেলে বিরল ঘটনা। আর সেই বিরল ঘটনা ঘটিয়ে আলোচনায় এসেছেন সাগর ইসলাম। প্যারিস অলিম্পিকে সরাসরি বাছাই খেলোয়াড় হিসেবে খেলবেন আর্চার সাগর ইসলাম। 

বাংলাদেশ থেকে সবার আগে প্যারিস অলিম্পিকে খেলার টিকিট পেয়েছেন আর্চার সাগর। ‘২০২৪ ফাইনাল ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্ট’-এর রিকার্ভ পুরুষ একক থেকে গত সোমবার অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত করেছেন সাগর। এর আগে গতবার আরেক আর্চার রোমান সানা সরাসরি টোকিও অলিম্পিকে খেলার টিকিট পেয়েছিলেন।

ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্ট থেকে পাঁচজনের জন্য অলিম্পিকের কোটা ছিল। সেমিফাইনালে উঠেই সরাসরি অলিম্পিকে খেলা নিশ্চিত করেছিলেন সাগর। এরপর ফাইনালেও উঠে গিয়েছিলেন। কিন্তু সেখানে ভালো করতে পারেননি তিনি। ফাইনালে উজবেকিস্তানের সাদিকভ আমিরখনের কাছে ৬-০ সেটে হেরে যান সাগর। অলিম্পিকে খেলার সুযোগের পাশাপাশি রুপা জিতে শেষ করেছেন তিনি।

সাগর বাদেও অলিম্পিকের টিকিট পাওয়ার লড়াইয়ে ছিলেন আরও দুই বাংলাদেশি। রামকৃষ্ণ ও হাকিম আহমেদ রুবেল অবশ্য কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েন। অবশ্য বাকি দুজন সেমিফাইনালে উঠলেও বাংলাদেশ থেকে অলিম্পিকে সরাসরি সুযোগ একজনই পেত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা