× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দ্রীয় চুক্তিতে নেই উইলিয়ামসন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুন ২০২৪ ১৭:২০ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৪ ১৮:১৩ পিএম

কেন্দ্রীয় চুক্তিতে নেই উইলিয়ামসন

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না কেন উইলিয়ামসন। বুধবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনজিসি বিষয়টি নিশ্চিত করেছে। পরিবারকে সময় দেওয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও মনোযোগী হতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কিউই অধিনায়ক। 

আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে  সাদা বলের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এ সময় বিশ্বব্যাপী একসঙ্গে অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ চলবে। সে সুযোগগুলো কাজে লাগানোর লক্ষ্যে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন উইলিয়ামসন। এনজেডসিকে তিনি জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ বাড়াতে ২০২৪-২৫ মৌসুমের চুক্তিতে থাকবেন না তিনি। তবে পরবর্তী সময়ের চুক্তিতে থাকবেন। উইলিয়ামসন বলেছেন, ‘সব সংস্করণে দলকে সামনে এগিয়ে নিতে ও অবদান রাখতে আমি আগ্রহী। তবে নিউজিল্যান্ডের এই গ্রীষ্মে বাইরের সুযোগগুলো নিতে চাই, ফলে কেন্দ্রীয় চুক্তি গ্রহণ করতে পারছি না।’

কিউইদের ৩৩ বছর বয়সি দলনেতা বলেছেন, ‘নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রাচুর্যের ব্যাপার। আগের মতোই দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার ইচ্ছাটা আছে। তবে ক্রিকেটের বাইরে আমার জীবনটা পরিবর্তন হয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটানো, তাদের সঙ্গে দেশ ও দেশের বাইরে নানা অভিজ্ঞতা অর্জন করা এখন আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’

এনজেডসির প্রধান নির্বাহী স্কট উইনিঙ্কের মতে, উইলিয়ামসনের অন্যান্য ব্যাপার নিয়েও চিন্তাভাবনার অধিকার রয়েছে। বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কেনকে ব্যস্ত রাখার এটাই ভালো উপায়। যাতে করে সে বর্তমান ও আগামীতে দলের জন্য নিজের সেরাটা দিতে পারে। জানুয়ারিতে নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা খুবই কম। এর বাইরে সে তো নিউজিল্যান্ডের জার্সিতে খেলার জন্য থাকছেই। অনেক চিন্তাভাবনা করে কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড় বাছাই করে এনজেডসি।’

উইলিয়ামসন ছাড়াও লকি ফার্গুসনে কেন্দ্রীয় চুক্তিতে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনিও দলনেতার মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগী হতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে এনজেডসি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা