× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরো ২০২৪

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে পর্তুগালের জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুন ২০২৪ ১২:২৬ পিএম

ইউরো চাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি আসর খেলার রেকর্ড গড়লেন রোনালদো। ছবি : সংগৃহীত

ইউরো চাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি আসর খেলার রেকর্ড গড়লেন রোনালদো। ছবি : সংগৃহীত

খেলা শুরুর পর থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে রাখে পর্তুগাল। সুযোগ তৈরি হয় একাধিক। তবে শেস ফিনিশিংটাই টানতে পারছিলেন না ব্রুনো ফার্নান্দেস, ক্রিশ্চিয়ানো রোনালদোরা। দ্বিতীয়ার্ধে উল্টো এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। পিছিয়ে পড়া পর্তুগাল হাল ছাড়েনি। শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় তুলে নিয়েছে রবার্তো মার্তিনেসের দল।

নাটকীয় জয় দিয়ে মঙ্গলবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের হারানো রাজত্ব উদ্ধারের অভিযান শুরু করল পর্তুগাল। ‘এফ’ গ্রুপের খেলায় চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগিজরা। আরবি লাইপজিগের মাঠ রেড বুল অ্যারিনায় ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬২ মিনিটে লুকাস পোভাডের গোলে এগিয়ে যায় চেক। ৭ মিনিট পর রবিন রনকের আত্মঘাতি গোলে ম্যাচে ফেরে পর্তুগাল। যোগ করা সময়ের এক মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন পর্তুগালের ফ্রান্সিসকো কনসিয়াও।

দারুণ লড়াই করে হার মেনেছে চেক প্রজাতন্ত্র

প্রতিযোগিতামূলক ফুটবলে পর্তুগালের জার্সিতে প্রথমবার মাঠে নেমেই দলের নায়ক হয়ে উঠলেন কনসিয়াও। ২০০০ সালের ইউরোয় গ্রুপ পর্বে জার্মানির জালে হ্যাটট্রিক করে আজও দেশের ফুটবলে স্মরণীয় হয়ে আছেন তার বাবা সার্জিও কনসিয়াও।

খেলার শুরুতেই অনন্য এক গড়েন পর্তুগাল অধিনায়ক রোনালদো। প্রথম একাদশেই তাকে জায়গা দেন কোচ মার্তিনেজ। পর্তুগিজ যুবরাজ মাঠে নামতেই বিরল এক রেকর্ড হয়ে গেল। ইউরো চাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি আসর খেলার রেকর্ড গড়লেন আল নাসর তারকা।

যদিও রেকর্ড গড়ার ম্যাচে রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। পুরো ম্যাচ খেলেও প্রতিপক্ষের জাল কাঁপাতে পারেননি। একাধিক গোলের সুযোগ মিস করেছেন তিনি। হতাশ করছিলেন রোনালদোর সতীর্থরাও। এ সময় পর্তুগাল মুহুর্মুহু আক্রমণ করেও সফল হয়নি। দুই দলের প্রথমার্ধের লড়াই শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

৬২ মিনিটে ভাঙে ডেডলক। ধাক্কা খায় পর্তুগাল। চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন প্রভোড। পয়েন্ট খোয়ানোর ঝুঁকিতে পড়ে মার্তিনেজের দল। ৬৯ মিনিটে সমতায় ফেরে পর্তুগিজরা। রনকের আত্মঘাতী গোল সমতায় ফেরায় সাবেক চ্যাম্পিয়নদের। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়োৎসবে মেতে উঠে পর্তুগাল। জয়সূচক গোল করেন কনসিয়াও। এই গোলের ওপর দাঁড়িয়ে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে ১৯টি শট নিয়ে এই একটিতেই সাফল্য পেয়েছে তারা। ম্যাচে ৭৪ শতাংশ বল দখলে রেখে গোলমুখে আটটি শট নিয়েছে পর্তুগিজরা। অথচ চেকরা লক্ষ্যে একটি শট রেখে একটিতেই সাফল্য পেয়েছিল।

অঘটনের সম্ভাবনা জাগিয়েও ব‍্যর্থ চেক প্রজাতন্ত্র। এ নিয়ে এখন আর খুব বেশি না ভেবে পরের ম‍্যাচে সব দিক থেকেই নজর দলটির কোচ হাসেকের, ‘আক্রমণে পর্তুগালের মান খুব উঁচু। আমাদের দলের প্রত‍্যেকে মিলে রক্ষণ সামলেছে। এরপর আর আমাদের আক্রমণের শক্তিই ছিল না। অবশ‍্যই অমন শেষ মুহূর্তে গোল হজম করায় আমরা হতাশ। তবে আমাদের মাথা উঁচু রাখতে হবে। উন্নতি করতে হবে, কারণ এটা আমাদের জন‍্য নিখুঁত ম‍্যাচ ছিল না। এদিন রক্ষণের কাজও করতে হয়েছে পাত্রিক শিককে। একে খুব দ্রুত শক্তি হারাচ্ছিল সে। আমরা এর জন‍্য তৈরি ছিলাম। চার দিনের মধ‍্যে আমাদের আরেকটি ম‍্যাচ আছে, সেই ম‍্যাচের জন‍্য তাকে প্রস্তুত চাই আমরা।’

আগামী শনিবার গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ তুরস্ক। একইদিন চেক প্রজাতন্ত্র লড়বে জর্জিয়ার সঙ্গে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা