× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-২০ বিশ্বকাপ

তানজিমকে আইসিসির শাস্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৪ ১১:১২ এএম

আপডেট : ১৯ জুন ২০২৪ ১১:৫১ এএম

তানজিম হাসান সাকিব। সংগৃহীত ছবি

তানজিম হাসান সাকিব। সংগৃহীত ছবি

চলমান বিশ্বকাপে সোমবার সকালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। ওই ম্যাচেই আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তানজিমের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় আইসিসি।

সেন্ট ভিনসেন্টের ম্যাচে নেপালের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা এটি। দারুণ বোলিং করতে থাকা তানজিমের সঙ্গে লেগে যায় প্রতিপক্ষ অধিনায়ক রোহিত পাউড়েলের। বল করার পর রোহিতের দিকে আগ্রাসিভাবে এগিয়ে যান তানজিম। এরপর নেপালের অধিনায়ককে শরীর দিয়ে ধাক্কা দিতেও দেখা যায় তাকে। ওই ঘটনারই শাস্তি পেলেন ২১ বছর বয়সি পেসার। খেলা শেষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেন তানজিম। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

সেদিনকার খেলায় দুর্দান্ত বোলিং করেন তানজিম। ৪ ওভারে স্রেফ ৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ১০৬ রানের পুঁজি নিয়েও নেপালকে ২১ রানে হারানোর ম্যাচের নায়ক তানজিম। ওই জয়ে সুপার এইটের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা