× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরো মিশন শুরু রোনালদোদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৪ ২৩:৪৭ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৪ ২৩:৪৮ পিএম

ইউরো মিশন শুরু রোনালদোদের

বাছাইপর্বে শতভাগ জয়। রাবার্তো মার্টিনেজের তাঁবুতে ক্রিস্টিয়ানো রোনালদো-ব্রুনো ফার্নান্দেজদের মতো অভিজ্ঞ সব মুখ। তাদের নিয়েই ইউরো-২০২৪ এর শেষ পর্যন্ত যাওয়া সম্ভব বলে বিশ্বাস কোচের। 'এফ’ গ্রুপে আজ রাত ১টায় রেডবুল অ্যারেনায় চেকপ্রজাতন্ত্রের বিপক্ষে পর্তুগালের ইউরো মিশন শুরু।

ধারে-ভারে চেক প্রজাতন্ত্রের চেয়ে ঢের এগিয়ে পর্তুগাল। চারবারের দেখায় শতভাগ জয় পর্তুগিজদের। চেকের এক গোলের বিপরীতে তাদের গোল ১০টি। তাছাড়া সর্বশেষ ৩ ম্যাচেই রক্ষণ অক্ষত ছিল রোনালদোদের।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রোনালদোর সামনে ইতিহাসের হাতছানি। ২০০৪ সালে অভিষেকের পর প্রতিটি আসরে গোল করেছেন আল নাসর তারকা। চলতি আসরেও গোল করলে টুর্নামেন্টের সবচেয়ে বেশি বয়সী গোল স্কোরার হয়ে যাবেন। টুর্নামেন্ট্র সববেশি ম্যাচ (২৫), বেশি গোলের (১৪) রেকর্ডটিও তার। তাই ৩৯ বছর বয়সী তারকার ওপর অগাধ বিশ্বাস কোচের, 'বিগত বছরগুলোতে খেলার ধারা পাল্টে দিয়েছে সে। জাতীয় দলে নিজের যোগ্যতায় আছে। তার হয়ে নম্বরগুলোই কথা বলে। অবশ্যই এই দল নিয়ে শেষ পর্যন্ত যাওয়া সম্ভব। 

মাঠে নামার আগে রোনালদোকে নিয়ে বেশ সতর্ক চেক প্রজাতন্ত্রের কোচ ইভান হাসেককে, ‘আমরা রোনালদোকে আটকে রাখতে চাই। সে বিশ্বের অন্যতম সেরা। তার মতো একজনের মুখোমুখি হয়ে এমন কিছু করা প্রয়োজন, যেটা আমাদের ছেলেরা যেন আজীবন মনে রাখতে পারে।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা