× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসরে বোল্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৪ ১৫:১০ পিএম

অবসরে বোল্ট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় দিয়ে ১৩ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। 

সাম্প্রতিক সময়ে বোল্ট জানিয়েছিলেন, এটাই তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই শেষ যে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গেও জড়িত, তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। মনে করা হয়েছিল, দেশের হয়ে হয়তো আর  সাদা বলের ক্রিকেট খেলবেন না।  কিন্তু পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচের পর ৩৪ বছরের ক্রিকেটার জানিয়ে দিলেন, আর আন্তর্জাতিক ক্রিকেটে তাকে দেখা যাবে না।

বোল্ট বলেছেন, ‘'ক'দিন ধরে একটু চিন্তিত ছিলাম। শেষ দু’দিন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। তবে সিদ্ধান্ত নেওয়ার পর আর নতুন করে কিছু ভাবিনি। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলার মতো অবস্থায় নেই। এটুকু বলব, শেষ ম্যাচটা দারুণ উপভোগ করেছি।'

বোল্ট সম্পর্কে ব্লাক ক্যাপসদের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, ' সে (বোল্ট) ক্রিকেটের দুর্দান্ত সেবক। সব ধরনের ক্রিকেটে সমান ধারাবাহিকতা বজায় রেখে খেলেছে।’’

৭৮টি টেস্ট খেলে ৩১৭টি উইকেট পেয়েছেন বোল্ট। টিম সাউদির সঙ্গে তাঁর নতুন বলের জুটি টেস্ট ক্রিকেটে সব প্রতিপক্ষকেই উদ্বিগ্ন রাখত। ১১৪টি এক দিনের ম্যাচে ২১১টি উইকেট রয়েছে তার। ৬১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে পেয়েছেন ৮৩টি উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা