× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

২৪ ঘণ্টাও টিকল না তানজিমের রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৪ ১৩:২১ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৪ ১৩:৩১ পিএম

তানজিম গড়েছিলেন কৃপণ বোলিংয়ের রেকর্ড— ছবি: গেটি ইমেজস

তানজিম গড়েছিলেন কৃপণ বোলিংয়ের রেকর্ড— ছবি: গেটি ইমেজস

নেপালের বিপক্ষে আগুনে বোলিং করেছিলেন তানজিম হাসান সাকিব। গড়েছিলেন বিশ্ব রেকর্ড। সেই ডট বলের রেকর্ড বেশিদিন টিকল না। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে সাকিবের কিপ্টে বোলিংয়ের রেকর্ড ভেঙেছেন লকি ফার্গুসন। সাকিবের ২১ ডট বলের রেকর্ড ভাঙেন ২৪ ডট বল এনে। 

পাপুয়া নিউগিনির বিপক্ষে কিউই তারকা পেসার ৪ ওভার বল করে ৪টিই মেডেন তুলেছেন। শিকার করে নেন ৩ উইকেট। যা সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের বিশ্ব রেকর্ড।

তানজিমের রেকর্ড ভেঙেছেন ফার্গুসন— গেটি ইমেজেস

এবারের বিশ্বকাপে এক ইনিংসে দুটি মেডেন ওভার করেছিলেন তানজিম। যেখানে ডট বল ছিল ২১টি। বিশ্বকাপে কোন বোলারের সেটিই ছিল সর্বোচ্চ। সবমিলিয়ে বিশ্বকাপে ২০টি করে ডটের কীর্তি আছে ৯ বোলারের, এরমধ্যে সাতজনই এবারের আসরের।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৪ ওভার বল করে চারটি মেডেন নেয়ার প্রথম রেকর্ডটি ২০২১ সালের। কানাডার সাদ বিন জাফর পানামার বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন। তিনি শিকার করেছিলেন ২ উইকেট। উইকেটের হিসেব কষলে এখানে এগিয়ে ফার্গুসন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা