× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভিসার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৪ ১৭:০২ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৪ ১৭:১২ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভিসার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিসা। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হারার পর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার নামিবিয়ার হয়ে খেলার আগে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়েও খেলেছেন।

শনিবার (১৫ জুন) অ্যান্টিগায় বৃষ্টি আইনে ইংল্যান্ডের কাছে ৪১ রানে হেরেছে নামিবিয়া। বৃষ্টির কারণে খেলা হয়েছে কার্টেল ওভারে। ১০ ওভারের ম্যাচে আগে ব্যাট করে ইংল্যান্ড দাঁড় করায় ১২২ রানের পুঁজি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে নামিবিয়ার লক্ষ্য দাঁড়ায় ১২৬। ১০ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান তোলে নামিবিয়া। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভিসা নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘আসলে (পরবর্তী) টি-টোয়েন্টি বিশ্বকাপ ২ বছর পরে। আমার বয়স বর্তমানে ৩৯। ফলে আন্তর্জাতিক ক্রিকেট বিবেচনা বিবেচনা করলে আমার মনে হয় না আর কিছু (দেখানোর) বাকি আছে আমার।’

এদিন নামিবিয়ার হয়ে বল হাতে ১ উইকেট শিকার করা ভিসা ব্যাট হাতে খেলেছেন ১২ বলে ২৭ রানের ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ভিসা, ‘অবশ্যই আমি চাইব খেলাটা আরও কয়েকদিন খেলে যেতে। আমার মনে হয় আমার খেলায় অবদান রাখার আরও সুযোগ রয়েছে এবং খেলারও সুযোগ রয়েছে। তবে আমার কাছে মনে হয়, বিশেষ করে নামিবিয়ার হয়ে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার জন্য এটিই সঠিক সময়।’

নামিবিয়ার হয়ে ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫৩২ রান করেছেন ভিসা, উইকেট নিয়েছেন ৩৫টি। এছাড়া ৯টি ওয়ানডে ম্যাচে ২২৮ রানের পাশাপাশি ৬ উইকেট নিয়েছেন তিনি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা