প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুন ২০২৪ ১১:৩৭ এএম
ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে স্প্যানিশরা— ছবি: এক্স
ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে স্পেন। প্রথমার্ধেই তিন গোল এগিয়ে যায় স্পেনিয়ার্ড দলটি। আলভারো মোরাতা, ফ্যাবিয়ান রুইজ ও দানি কারভাহালের গোলে ৩-০ গোলে জিতেছে স্প্যানিয়ার্ডরা।
জার্মানির বার্লিনে রবিবার রাতে শুরু হওয়া ম্যাচে ৪৬ শতাংশ সময় ধরে বলের নিয়ন্ত্রণ ছিল স্পেনের। ১১টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অপরদিকে, ক্রোয়েশিয়া ১৬টি শটের ভেতর ৫টি লক্ষ্যে রাখে।
আলবেনিয়াকে হারিয়ে ইউরো যাত্রা করেছে ইতালি। শনিবার রাতে ২-১ গোলের জয় তুলেছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

অপর ম্যাচে হাঙ্গেরিকে হারিয়ে ইউরোতে শুভ সূচনা করেছে সুইজারল্যান্ড। ৩-১ গোলের জয়ে যাত্রা শুরু করেছে দলটি। কলোগনেতে সুইসদের হয়ে তিনটি গোল করেছেন কূয়াওদো দুয়াহ, মিচেল আবিশ্চের ও ব্রিল এমবোলোর। হাঙ্গেরির হয়ে একমাত্র গোলটি করেন বার্নাবাস ভার্গা।
খেলা জুড়ে আধিপত্য বজায় রাখে সুইজারল্যান্ড। ম্যাচের ১২ মিনিটে সুইসরা এগিয়ে যায় দুয়াহর গোলে। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবিশ্চের। এমবোলোর যোগ করা সময়ের তৃতীয় মিনিটের গোলে বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।