× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কটিশদের স্বপ্নভঙ্গ, সুপার এইটে ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৪ ১১:২৩ এএম

স্কটিশদের হারিয়ে দিয়েছে অজিরা— সংগৃহীত ছবি

স্কটিশদের হারিয়ে দিয়েছে অজিরা— সংগৃহীত ছবি

নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল ইংল্যান্ড। রান রেটের পার্থক্যের কারণে স্কটল্যান্ডের  জয় ছাড়া উপায় ছিল না। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়েছিল তারা। কিন্তু স্কটিশদের ফিল্ডিংয়ে ভুলের সুযোগ নিয়ে তা টপকে গেছে অজিরা। তাতেই সুপার এইটে সঙ্গী হয়েছে ইংল্যান্ডও।

সেন্ট লুসিয়ায় রবিবার টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটে পাঠান অধিনায়ক মার্শ। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জবাবে ২ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ১৯.৪ ওভারে ৫ উইকেটে করে ১৮৬ রান।

গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ হলেও এই ম্যাচে ছিল আলাদা গুরুত্ব। সমীকরণ ছিল, ম্যাচে বৃষ্টির কারণে খেলা ভেস্তে গেলে বা অজিদের হারাতে পারলে পরের রাউন্ডে যেত স্কটল্যান্ড, আর মার্শ-ম্যাক্সওয়েলদের জয়ে সেরা আটে গেল ইংল্যান্ড।

স্কটল্যান্ডের বিদায়ে ইংলিশদের মিলেছে সুপার এইটের টিকিট। আগের তিন ম্যাচ খেলে স্কটল্যান্ডের ঝুলিতে ছিল ৫ পয়েন্ট৷ গ্রুপপর্বের সব ম্যাচ খেলে ফেলা ইংল্যান্ডেরও পয়েন্ট ৫৷ যে কারণে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচের দিকে নজর ছিল ইংলিশদের। স্কটিশদের কাঁদিয়ে কাজটি করেও ফেলে অস্ট্রেলিয়া। তাতেই ইংলিশদের পোয়াবারো।

সংক্ষিপ্ত স্কোর:
স্কটল্যান্ড: ২০ ওভারে ১৮০/৫ (মানজি ৩৫, জোন্স ২, ম্যাকমুলেন ৬০, বেরিংটন ৪২, ক্রস ১৮, লিস্ক ৫, গ্রিভস ৯*; অ্যাগার ৪-০-৩৯-১, স্টার্ক ৪-০-৩১-০, এলিস ৪-০-৩৪-১, ম্যাক্সওয়েল ৪-০-৪৪-২, জ্যাম্পা ৪-০-৩০-১)

অস্ট্রেলিয়া: ১৯.৪ ওভারে ১৮৬/৫ (হেড ৬৮, ওয়ার্নার ১, মার্শ ৮, ম্যাক্সওয়েল ১১, স্টয়নিস ৫৯, ডেভিড ২৪*, ওয়েড ৪*; লিস্ক ৪-০-৩৯-০, হুইল ৩.৪-১-৩২-১, ওয়াট ৪-০-৩৪-২, সোল ৩-০-৩৩-০, শারিফ ৪-০-৪২-২, গ্রিভস ১-০-৪-০)
ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মার্কাস স্টয়নিস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা