× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

মুজিবের বিশ্বকাপ শেষ, বদলি জাজাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুন ২০২৪ ১৮:৫২ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৪ ১৯:২৭ পিএম

মুজিবের বিশ্বকাপ শেষ, বদলি জাজাই

নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন মুজিব উর রহমান। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে সুপার এইটে উঠেছে আফগানিস্তান। কিন্ত বিশ্বমঞ্চে আর মাঠে নামতে পারবেন না এ অফস্পিনার। আঙুলের ইনজুরিতে পড়ে বিশ্বকাপের মাঝপথে দল থেকে ছিটকে গেলেন। তার বদলে টপ অর্ডার ব্যাটার হজরতউল্লাহ জাজাইকে দলে অন্তর্ভুক্ত করেছে আফগানরা, যা এরই মধ্যে অনুমোদন দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি।

কুড়ি কুড়ির বিশ্বকাপে উগান্ডার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলেছিলেন মুজিব। আফ্রিকার দেশটির বিপক্ষে রেকর্ডগড়া জয়ের ম্যাচে ৩ ওভারে ১৬ রানে ১ উইকেট শিকার করেছিলেন তিনি। তবে আঙুলের চোটে নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে পরের দুই ম্যাচে মাঠে নামা হয়নি তার। এবার বিশ্বকাপ থেকেই ছিটকে পড়লেন ২৩ বছর বয়সি এ স্পিনার।

এদিকে মুজিবের বদলি হিসেবে জাজাইকে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে আইসিসির চার সদস্যের ইভেন্ট টেকনিক্যাল কমিটি। ফলে বিশ্বকাপে খেলতে বাধা নেই বাঁহাতি এই ব্যাটারের। টানা তিন জয়ে সুপার এইট নিশ্চিত করা আফগানরা গ্রুপের শেষ ম্যাচে সোমবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। এরপর সুপার এইটে রশিদ খানদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও ডি গ্রুপের দ্বিতীয় দল বাংলাদেশ কিংবা নেদারল্যান্ডসের। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা