১৯ বলে জয়
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১৪:৫৭ পিএম
সুপার এইটের শঙ্কার মাঝেই ওমানের বিপক্ষে দাপটের সঙ্গে জিতল ইংল্যান্ড। পুরো ম্যাচ শেষ ১৬.৩ ওভারে। ওমান ১৩.২ ওভার ব্যাট করে তুলতে পারে মাত্র ৪৭ রান। সেই রান ১৯ বলে টপকে যায় ইংল্যান্ড। একপেশে ম্যাচটি একাধিক রেকর্ডের সাক্ষী। যার সবক'টিই ইংল্যান্ডের পক্ষে।
প্রথম দু’বলে ছক্কা
ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ফিল সল্ট প্রথম দু’টি বলেই ছক্কা মারেন। টি-টোয়েন্টির ইতিহাসে এমন ঘটনা বিরল। গত বছর স্পেন বনাম আইল অফ ম্যানের ম্যাচে ইনিংসের প্রথম দু’বলে ছক্কা হয়েছিল। তার পর বৃহস্পতিবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল।
সবচেয়ে বেশি বল বাকি থাকতে জয়
ওমানের বিপক্ষে ইংল্যান্ড ম্যাচ জিতল ১০১ বল বাকি থাকতে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই তাদের সবচেয়ে বড় জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭০ বল বাকি থাকতে জিতেছিল ইংল্যান্ড। সেই রেকর্ড ভেঙে গেল বৃহস্পতিবার।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাস
ইংল্যান্ডের ১০১ বল বাকি থাকতে জয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড। ২০১৪ সালে ৯০ বল বাকি থাকতে জিতেছিল শ্রীলঙ্কা। হারিয়ে দিয়েছিল নেদারল্যান্ডসকে। ১০ বছর আগের সেই রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড।
সবচেয়ে কম রান
টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কম রান করেছিল নেদারল্যান্ডস এবং উগান্ডা। দু’টি দলই শেষ হয়ে গিয়েছিল ৩৯ রানে। সেই রেকর্ড অক্ষত রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডসের ৪৪ রানে শেষ হয়ে যাওয়া। ওমানের ৪৭ রানের ইনিংসটি রয়েছে তৃতীয় স্থানে।
আদিল রশিদের কীর্তি
ওমানের বিপক্ষে ৪ উইকেট নেন স্পিনার আদিল রশিদ। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ইংরেজ বোলারদের সেরা বোলিংয়ের তালিকায় এটি তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানেও তিনি। প্রথম স্থানে স্যাম কারেন। তিনি একটি ম্যাচে ১০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডের হয়ে তিনিই একমাত্র বোলার, যিনি ৫ উইকেট নিয়েছিলেন।