× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তানজিদের উপস্থিত বুদ্ধির তারিফ আইসিসির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১৪:১৩ পিএম

তানজিদের উপস্থিত বুদ্ধির তারিফ আইসিসির

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এতে সুপার এইটের দ্বারপ্রান্তে নাজমুল হোসেন শান্ত বিগ্রেড।  লাল-সবুজ দলের জয়ের দিন অদ্ভুত ঘটনা ঘটে কিংসটাউনে। 

ভিভিয়ান কিংমারের একটি বল বাংলাদেশি ব্যাটার তানজিদ তামিমের হেলমেটে আঘাত করে এবং সেটি হেলমেটের খাপে আটকে যায়। তাৎক্ষণিক হেলমেটটি মাটিতে স্পর্শ করেন তানজিদ। বাংলাদেশি ব্যাটারের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছে আইসিসি। 

ম্যাচ পরবর্তীতে সেই মুহূর্তটি নিজেদের অফিশিয়াল সামাজিক মাধ্যমে দিয়ে বাঁহাতি ব্যাটারের বুদ্ধির প্রশংসা করে আইসিসি লিখেছে, ‘শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা।’ 

বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারের সময়কার ঘটনা এটি। নেদারল্যান্ডসের পেসার কিংমারের করা পঞ্চম বলটি বাউন্স হলে তানজিদের হেলমেটে আঘাত করে এবং বলটি আটকে যায় হেলমেটের খাপে। ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে তানজিদ বলেছেন, 'বলটা বাউন্স ছিল। ঠিকমতো ব্যাটে-বলে সংযোগ করতে পারিনি এবং তা আমার হেলমেটে আঘাত করে। আমি ঠিক ছিলাম। আমি আসলে তখন চিন্তা করছিলাম বল হয়তো ওপরে উঠে গেছে। কিন্তু দেখতে পাই বল আমার সামনের চোখের হেলমেটের পাশে আটকে গিয়েছে। এ সময় আমি ভাবছিলাম তারা (প্রতিপক্ষ) এসে হয়তো বল ধরে আউটের আবেদন করতে পারে। তাই হেলমেট খুলে মাটিতে রাখি। এতে করে তারা আউট করতে পারেনি।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা