× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেতার জন্যই খেলে অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১২:৪১ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৪ ১৩:৩৩ পিএম

জেতার জন্যই খেলে অস্ট্রেলিয়া

ব্যাপারটা হয়তো চিরপ্রতিদ্বন্দ্বী বলেই! টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দল ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে। অন্যদিকে শঙ্কার মেঘ জশ বাটলাদের আকাশে। সমীকরণ এমন দাঁড়িয়েছে, ইংলিশদের সুপার এইটের রাস্তা প্রশস্ত করতে সাহায্য দরকার অজিদের। ইংল্যান্ড তাদের শেষ ম্যাচে নামিবিয়াকে হারানো ছাড়াও স্কটিশদের হারাতে হবে অস্ট্রেলিয়াকে। তবেই শেষ আটে জায়গা হবে ইংল্যান্ডের। তবে গুঞ্জন চাউর হয়েছে, চিরপ্রতিদ্বন্দ্বীদের ঠেকাতে স্কটিশদের বিপক্ষে হেরেও যেতে পারে অস্ট্রেলিয়া। যদিও প্যাট কামিন্স বলেছেন, জেতার জন্যই খেলবেন তারা। অজি পেসারের মতে, এমন কৌশল চেতনাবিরোধী।

সেন্ট লুসিয়ায় সংবাদকর্মীদের কামিন্স বলেছেন, ‘মাঠে খেলার জন্য নেমে সব সময় নিজের সেরাটাই দিতে হয়। তা না হলে সেটা সম্ভবত খেলার চেতনাবিরোধী। এটা নিয়ে (ইংল্যান্ডকে বিদায়ের চেষ্টা) খুব বেশি ভাবিনি, কারণ ব্যাপারটা মাথায় আসেনি।’

মূলত জশ হ্যাজলউডের বক্তব্য ঘিরেই আলোচনা। অজি পেসার ইঙ্গিত দিয়েছিলেন, ইংল্যান্ডকে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফলের ব্যবধানে প্রভাব রাখতে পারে অস্ট্রেলিয়া। এ নিয়ে কামিন্স বলেছেন, ‘জশির (হ্যাজলউড) সঙ্গে কথা হলো। সেদিন সে মজা করেছে। ব্যাপারটা একটু অপ্রাসঙ্গিকও। আমরা স্কটল্যান্ডের বিপক্ষে জেতার চেষ্টাই করব, যারা এখন পর্যন্ত ভালো একটি টুর্নামেন্ট কাটাচ্ছে এবং কাজটা কঠিনও হবে। দলের অংশ হিসেবে আপনি এটা (রান রেট) নিয়ে মজা করতে পারেন। কিন্তু যদি বলেন তাতে আমাদের খেলার ধারা বদলাবে কি না, সেটা অবশ্যই নয়। (দলের) অন্যদের মতো আমিও কখনও জেতার লক্ষ্য এবং আক্রমণাত্মক মানসিকতা ছাড়া মাঠে নামিনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা