প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুন ২০২৪ ২২:১৪ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪ ২২:৫৪ পিএম
২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রাইস্টচার্চে ফিফটির দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ৬৮ রানের ইনিংস। এরপর ২০ ইনিংস ব্যাট হাতে নামলেও ফিফটির দেখা পাননি তিনি। অবশেষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সেটিরও দেখা পেলেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহের পথে লাল-সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (১৩ জুন) সেন্ট ভিনসেন্টের কিংসটন ওভালে ইনিংসের ১৮তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ফিফটি স্পর্শ করেন সাকিব। যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৩তম ফিফটি। মাইলফলক স্পর্শ করতে তার লেগেছে ৩৮ বল। যেখানে ৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন টাইগার বাঁহাতি এই ব্যাটার।