× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে সাকিবের ব্যাটে ফিফটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৪ ২২:১৪ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৪ ২২:৫৪ পিএম

অবশেষে সাকিবের ব্যাটে ফিফটি

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রাইস্টচার্চে ফিফটির দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ৬৮ রানের ইনিংস। এরপর ২০ ইনিংস ব্যাট হাতে নামলেও ফিফটির দেখা পাননি তিনি। অবশেষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সেটিরও দেখা পেলেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহের পথে লাল-সবুজের প্রতিনিধিরা। 

বৃহস্পতিবার (১৩ জুন) সেন্ট ভিনসেন্টের কিংসটন ওভালে ইনিংসের ১৮তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ফিফটি স্পর্শ করেন সাকিব। যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৩তম ফিফটি।  মাইলফলক স্পর্শ করতে তার লেগেছে ৩৮ বল। যেখানে ৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন টাইগার বাঁহাতি এই ব্যাটার।  

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকেই ব্যাটিংয়ে অধারাবাহিক ছিলেন সাকিব। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেও রান পাননি সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ রানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন মাত্র ৩ রান। আর তাতে সমালোচনাও শুনতে হয়েছে তাকে। অবশেষে রানে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটার। পেয়েছেন ফিফটির দেখা।

এদিন টি টোয়েন্টিতে পূর্ণ করলেন ২৫০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন সাকিব। বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে যা সর্বোচ্চ। সাকিব ১২৩ ইনিংস খেলে আড়াই হাজারের ক্লাবে প্রবেশ করেছেন। তার সমান ১২৩ ইনিংস খেলে ২৩৪০ রানের ওপরে করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৮৫০ রান নিয়ে ৩য় অবস্থানে রয়েছেন লিটন। ৭৪ ইনিংসে ১৭০১ রান নিয়ে তামিমের অবস্থান তালিকার ৪ নম্বরে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা