× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ডাচদের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১৮:১০ পিএম

ডাচদের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচে একটিতে জিতেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ডালাসে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারায় টাইগাররা। এরপর নিউইয়র্কে লো স্কোরিং ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হার মাত্র ৪ রানে। কুড়ি কুড়ির বিশ্বকাপে মার্কিন পর্ব শেষ করে বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজে। সুপার এইটে ওঠার লক্ষ্যে আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।  

যুক্তরাষ্ট্রের উইকেট-কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভালো সময় পেয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের আগে মার্কিনিদের বিপক্ষে খেলেছিল তিন ম্যাচের সিরিজ। কিন্তু সেন্ট ভিনসেন্টে মাত্র একদিন অনুশীলন করেই নেমে পড়তে হচ্ছে নাজমুল হোসেন শান্ত ব্রিগেডকে। ওয়েস্ট ইন্ডিজে পূর্বে খেলার অভিজ্ঞতাই হবে দলের মূল ভরসা। যদিও ভিনসেন্টে গত দশ বছর ছেলেদের ক্রিকেটে কোন আন্তর্জাতিক ম্যাচ হয়নি। সেজন্য উইকেট বেশ রহস্য নিয়ে হাজির হতে পারে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নাজমুল শান্তর বক্তব্য থেকে ধারণা পাওয়া যায়, উইকেট কিছুটা শুষ্ক হতে পারে। এমন উইকেটে সাধারণত স্পিনাররা সুবিধা পায়। যে কারণে স্পিন বিভাগে আক্রমণ বাড়ানোর কথা চিন্তা করতে পারে বাংলাদেশ দল। সাকিব ও রিশাদ হোসেনের সঙ্গে একাদশে দেখা যেতে পারে শেখ মাহেদীকে। নতুন বলে তার স্পিন দারুণ কার্যকরী। বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ পর্বে এরই মধ্যে স্পিনারদের নতুন বল হাতে নিতে দেখা গেছে।

শেখ মাহেদী একাদশে ঢুকলে এক ম্যাচ পরই বাদ পড়তে হবে জাকের আলীর। এছাড়া প্রতিপক্ষ ও কন্ডিশন সমর্থন করলে পেস বোলিং আক্রমণেও পরিবর্তন দেখা যেতে পারে। শরিফুল ইসলাম ফিট হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তানজিম সাকিব দুর্দান্ত বোলিং করায় তার অপেক্ষা বাড়তে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন  আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা