প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১৬:৩৮ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪ ১৭:২৬ পিএম
২০২৪
প্যারিস অলিম্পিকে খেলুক লিওনেল মেসি। বন্ধু জাভিয়ের মাশ্চেরানোর ইচ্ছা সেরমই। যদিও
এমএলটেন আরও একবার জানিয়েছে দিয়েছেন, কোপা আমেরিকা ও ইন্টার মিয়ামির ব্যস্ত সূচির কারণে
প্যারিসে যাওয়া সম্ভব নয় তার। গতকাল বুধবার ইএসপিএনে প্রকাশিত এক সাক্ষাৎকারে অলিম্পিকে
না থাকার কারণ ব্যাখ্যা করেন মেসি।
অর্জেন্টিনার
অনূর্ধ্ব ২৩ দলের দায়িত্বে মাশ্চেরানো। তার সঙ্গে অলিম্পিক এবং বর্তমান বিষয়াদি নিয়ে
রোজই কথা হয় মেসির। ইএসপিএনকে আলবিসেলেস্তাদের অধিনায়ক জানিয়েছেন, ‘মাশ্চেরানোর সঙ্গে
কথা হয়েছে। আমরা এখন কোপা আমেরিকা নিয়ে ভাবছি। এটা হলে দুই বা তিন মাস ক্লাব থেকে
বিচ্ছিন্ন থাকব। সবার ওপরে আমার বয়স, এমন না যে সব কিছুতে থাকতে পারব। আমাকে সতর্কতার
সঙ্গে বেছে নিতে হবে। টানা দুটি টুর্নামেন্টে খেলা খুবই কঠিন।’
২০০৮
বেইজিং অলিম্পিকে স্বর্ণ জেতেন মেসি। এবারও সে সুযোগ ছিল। কিন্তু কোপার পাশাপাশি এই
মুহূর্তে ২০২৬ বিশ্বকাপ নিয়েও ভাবতে হচ্ছে মেসিকে, ‘আমি আগেও বলেছি এটা, আমি শারীরিকভাবে
যতক্ষণ ভালো অনুভব করব এবং সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম এবং সতীর্থদের সাহায্য করতে চাই।
আমি সেখানেও (পরবর্তী বিশ্বকাপ) নিজেকে দেখতে চাই।’
সাক্ষাৎকারে
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ফ্রান্স ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের একটি বিতর্কিত মন্তব্য
নিয়েও কথা বলেন মেসি। ২০২২ সালের মাঝামাঝিতে এমবাপে বলেছিলেন, ‘দক্ষিণ আমেরিকায় ফুটবলের
মানে ইউরোপের মতো উন্নত নয়। তাই আপনি যদি গত কয়েকটি বিশ্বকাপের দিকে তাকান, দেখবেন
ইউরোপীয়রাই জিতেছে।’ এ নিয়ে আর্জেন্টাইন সুপারস্টার
বলেছেন, ‘ইউরো অবশ্যই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।
কিন্তু সেখানে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন
ব্রাজিলকে ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে বাদ দিয়ে খেলা হয়। এতগুলো বিশ্ব চ্যাম্পিয়ন
দলকে বাদ দিয়ে খেলার পরেও আপনি বলছেন ইউরো সবচেয়ে কঠিন, তাই না? বিশ্বকাপে সেরা দলগুলোই
খেলে। সাধারণত সব বিশ্ব চ্যাম্পিয়নরাই সেখানে থাকে। এ কারণেই সবাই বিশ্ব চ্যাম্পিয়ন
হতে চায়।’
এদিন
নিজের ক্যারিয়ার নিয়েও কথা বলেন মেসি। ৩৭ বছর পূর্ণ করতে চলা আর্জেন্টাইন মহাতারকা
জানিয়েছেন, বর্তমান ক্লাব মিয়ামিতে ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান। তবে খুব শিগগিরই
নয়। মেসির ভাষায়, ‘এখন পর্যন্ত মনে হচ্ছে এটিই (ইন্টার মায়ামি) আমার শেষ ক্লাব হতে
চলেছে। তবে আমি দ্রুতই ফুটবল ছাড়ছি না।’