× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৩ বলে ৩৭ রান! রাদারফোর্ডের রেকর্ড পার্টনারশিপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১২:০৪ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৪ ১২:৩৫ পিএম

শেরফান রাদারফোর্ড

শেরফান রাদারফোর্ড

ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে ফেলেছিলেন কেন উইলিয়ামসনরা। কিউই পেসারদের তোপের মুখে ১১২ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল ক্যারিবিয়ানরা। তখন হাতে ছিল মাত্র ১৩ বল। সেই ১৩ বলেই সবাইকে চমকে দেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শেরফান রাদারফোর্ড। সঙ্গে গড়ে ফেলেন রেকর্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল, ব্র্যান্ডন কিং, জনসন চার্লসরা। চাপ পড়ে যায় মিডল অর্ডারে নামা রাদারফোর্ডের ওপর। শেষে তিনি সাহস দেখিয়ে ট্রেন্ট বোল্ট, লকি ফারগুসন, টিম সাউদিদের ঝড় সামলে উইন্ডিজের এ ব্যাটার এনে দেন ৩৯ বলে ৬৮ রান। 

দশম উইকেটে গুদাকেশ মোতিকে সঙ্গে নিয়ে রাদারফোর্ড গড়েন ৩৭ রানের পার্টনারশিপ। এই জুটির পুরো ৩৭ রান একাই সংগ্রহ করেন রাদারফোর্ড। রানের খাতা খুলতে না পারলেও কেবল সঙ্গ দিয়ে গেছে মোটি। আইসিসি কুড়ি ওভারের বিশ্বকাপের ইতিহাসে দশম উইকেটে এটাই সর্বোচ্চ রানের পার্টনারশিপ।

শেরফান রাদারফোর্ড নিজের ৩৯ বলে ৬৮ রানের ইনিংসটি সাজান ২ বাউন্ডারি ও ৬ ছক্কায়। মূলত তার বিধ্বংসী ব্যাটিংয়েই লড়াকু পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। পরে নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়ে সুপার এইটে নাম লিখেছে উইন্ডিজ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা