× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমর্থনে চ্যাম্পিয়ন নেপাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১০:২০ এএম

আপডেট : ১৩ জুন ২০২৪ ১৯:১৮ পিএম

সমর্থনে চ্যাম্পিয়ন নেপাল

আইসিসি নেপালের ম্যাচ চাঁদে আয়োজন করলেও সেখানে থাকবেন নেপালিরা।’ গতকাল বুধবার ফ্লোরিডায় দলের সমর্থনে স্টেডিয়ামে আসা এক নেপালি দর্শকের হাতে শোভা পায় এমনই একটি প্ল্যাকার্ড। ডালাস থেকে ফ্লোরিডাÑভেন্যু-প্রতিপক্ষ বদলালেও হিমালয়সন্তানের ঢল দেখা যাচ্ছে গ্যালারিতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের প্রথম ম্যাচ ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে, ৪ জুন। ডালাসের রাস্তায় সেদিন সমর্থকের ঢল নামে। গ্যালারি উল্লেখযোগ্যসংখ্যক দর্শকের দখলে ছিল। ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর বরাতে জানা যায়, দেশটির রাজধানী কাঠমান্ডুসহ বেশ কয়েকটি শহরে জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় নিজ দেশের খেলা। আইসিসি ইভেন্টে ১০ বছর পর খেলার আনন্দ কেমন হয়, তা নেপালিরা ভালোভাবেই জানান দিচ্ছে বিশ্বকে।

শ্রীলঙ্কা ম্যাচের দিনে ফ্লোরিডাজুড়ে বৃষ্টি নামে। ম্যাচ মাঠে গড়াবে না, আগেই জানান দিয়েছিল আবহাওয়া অফিস। অথচ বৃষ্টি বাগড়া উপেক্ষা করে সমর্থকরা প্রিয় দলকে সমর্থন দিতে চলে যায় স্টেডিয়ামে। শেষ পর্যন্ত ম্যাচে ১টি বলও মাঠে গড়ায়নি। তাতেও উচ্ছ্বাস-উল্লাস সমর্থকদের। রোহিতদের অবস্থান নড়বড়ে, সুপার এইটের দূরত্বটা থাকুক না দূরে। তবু বলতে দ্বিধা নেই, সমর্থনে চ্যাম্পিয়ন এ নেপালিরাই!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা