× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবরকে নেতৃত্ব ছাড়ার পরামর্শ শোয়েব মালিকের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৪ ১৫:৫০ পিএম

আপডেট : ১২ জুন ২০২৪ ১৬:১১ পিএম

বাবর আজম ও শোয়েব মালিক

বাবর আজম ও শোয়েব মালিক

দুর্ভাগ্যজনকভাবে হার দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে পাকিস্তান। সুপার ওভারে অসহায় আত্মসমর্পণ করে যুক্তরাষ্ট্রের কাছে। পরের ম্যাচেও ব্যর্থতার গল্প লিখেছেন বাবর আজমরা। জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও প্রতিবেশী ভারতের কাছে মাত্র ৬ রানে ধরাশায়ী হয়েছে কোচ গ্যারি কারস্টেনের দল।

চিরশত্রুদের কাছে হারে বৈশ্বিক এ আসরে পাকিস্তান পড়ে গেছে বিদায়ের শঙ্কায়। কানাডার কাছে হেরে গেলে ছিটকে যাওয়া নিশ্চিত। আর জিতলেও কাগজে-কলমেই টিকে থাকবে কেবল আশা। তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষদের ম্যাচের ফলের দিকে। দলের এমন বাজে পরিস্থিতির জন্য অধিনায়ক বাবর আজমের সমালোচনায় সরব হয়েছেন শোয়েব মালিক।

ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে ১২০ রান তাড়া করতে নেমে দলীয় স্কোরে ১৩ রানের বেশি যোগ করতে পারেননি বাবর। দলের কাপ্তানের এমন বাজে ব্যাটিং মেনে নিতে পারছেন না মালিক। তার অভিমত, অধিনায়কত্বের চাপ বাবরের ব্যাটিংয়ে প্রভাব ফেলেছে। তাই বাবরকে নেতৃত্ব ছাড়ার পরামর্শ দিয়ে রাখলেন তিনি।

মালিক বলেন, ‘আমি লম্বা সময় ধরে বলে আসছি যে, দয়া করে অধিনায়কত্বটা ছেড়ে দাও। তুমি (বাবর) ক্লাস প্লেয়ার এবং বাড়তি দায়িত্ব না থাকলেই কেবল তুমি তোমার ক্লাস দেখাতে পারবে। নেতৃত্ব থেকে দূরে থাকলে, সেটা বাবরের জন্য ভালো হবে।’

পাকিস্তানের টি-টোয়েন্টির এ দলকে সমর্থন করা বন্ধ করতেও বললেন মালিক- ‘লোকে বাবর-রিজওয়ানের স্ট্রাইক রেট নিয়ে কথা বলে, সেজন্য সায়েম আইয়ুবকে দলে আনা হয়েছে। ১২০ রান তাড়া করার ম্যাচ ছিল। সেখানে কেন স্ট্রাইক রেট বাড়ানোর চেষ্টা করতে গেলে। সবদিক থেকেই জয়ের জন্য মঞ্চ তৈরিই ছিল। এমন পরিস্থিতিতে অধিনায়ক ও ব্যাটার হিসেবে যদি তোমার মাথা কাজ না করে, তাহলে কখন করবে। আমি বলতে বাধ্য হচ্ছি যে, টি-টোয়েন্টি ফরম্যাটের এই দলকে সমর্থন করা বন্ধ করতে হবে আমাদের।’

রিজওয়ানের ব্যাটিং নিয়ে যারপরনাই নাখোশ তারকা এ ব্যাটার, ‘রিজওয়ানের ওই শট খেলার কারণ আমি বুঝে উঠতে পারছি না। তারা তাদের মূল বোলারকে নিয়ে এলো উইকেট নেওয়ার জন্য এবং রিজওয়ান এত সময় ধরে খেলছে, পিএসএলেও অধিনায়কত্ব করেছে। এমন পরিস্থিতি তার কাছে অচেনা হওয়ার কথা নয়। তাই হাত তুলে তার বলা উচিত ছিল এটা আমার ম্যাচ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা