× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

অজিদের সামনে ‘অচেনা’ নামিবিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৪ ২২:৩১ পিএম

অজিদের সামনে ‘অচেনা’ নামিবিয়া

অস্ট্রেলিয়ার সামনে ট্রেবল জয়ের হাতছানি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আগেই জিতে রেখেছিল তারা। পরে ভারতের মাটিতে তারা জেতে ওয়ানডে বিশ্বকাপ ট্রফিও। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের করতে পারলেই একসঙ্গে আইসিসির ত্রিমুকুট মাথায় তোলার রেকর্ড গড়বে অজিরা। সেই লক্ষ্যে টানা দুই জয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে মিচেল মার্শের দল। ‘বি’ গ্রুপের ম্যাচে এবার তাদের প্রতিপক্ষ নামিবিয়া। এ ম্যাচ দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দুই দল। আগামীকাল বুধবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। 

এবার সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩৯ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। মার্কাস স্টয়নিস (৬৭*) ও ডেভিড ওয়ার্নারের (৫৬) ব্যাটে ১৬৪ রানের সংগ্রহ গড়ার পর বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় ওমানকে ১২৫ রানে আটকে ফেলে অজিরা। আর সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়ে বেশ আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মিচেল মার্শের দল। এবারের আসরের সর্বোচ্চ ২০১ রান করার পর অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে ইংরেজদের ১৬৫ রানে বেঁধে ফেলে অজিরা। এবার অচেনা নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের জায়গা নিশ্চিত করতে চায় ২০২১ আসরের চ্যাম্পিয়নরা। 

অন্যদিকে আইসিসির সহযোগী নামিবিয়াও আসরে দুই ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে। নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছিল তারা। প্রথমে ব্যাট করা ওমানকে ১০৯ রানে আটকে ফেলার পরও শেষের নাটকীয়তায় খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড ভিসার একক কৃতিত্বে মধ্যপ্রাচ্যের দেশটিকে হারায় তারা। তবে নিজেদের সবশেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৫৫ রানের সংগ্রহ পেলেও শেষ পর্যন্ত ৫ উইকেটের হার নিয়ে মাঠ ছেড়েছিল দলটি। এবার অজিদের বিপক্ষে লড়াইয়ে ছেড়ে কথা বলবে না তারাও।

ইংল্যান্ড ব্যাটারদের ধসানোর পর একরকম হুংকার দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তার বলে ক্রস ব্যাটিং করা যে কঠিন, সেটা জানিয়েছেন তিনি। বলেছেন, ‘প্রচণ্ড হাওয়ায় ইংল্যান্ড লং বাউন্ডারিতে মারার চেষ্টা করছিল, কিন্তু ছক্কা-চার মারাটা কঠিন ছিল। আর আমার বিপক্ষে ক্রস শট খেলা কঠিন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা