প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৪ ১৬:৫৮ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪ ১৬:৫৯ পিএম
শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন আয়োজক কমিটির সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ট্রফি উন্মোচন করা হয়েছে।
সম্প্রতি বনানী ডিওএইচএস পরিষদ কার্যালয়ে জমকালো এক অনুষ্ঠানে ট্রফি উন্মোচন করেন শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আয়োজক কমিটির সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব এসএম পারভেজ তমাল, বনানী ডিওএইচএস পরিষদের সভাপতি ও ইউনিয়ন ব্যাংকের ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোল্লা ফজলে আকবর, ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদসহ বিভিন্ন ব্যাংকের কো-অর্ডিনেটর ও বনানী ডিওএইচএস পরিষদের গণ্যমান্য ব্যক্তিরা।