× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১৮:৪২ পিএম

সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালসহ সাফের পাঁচ দেশের প্রতিনিধিরা ড্রতে উপিস্থিত ছিলেন। ছবি : বাফুফে

সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালসহ সাফের পাঁচ দেশের প্রতিনিধিরা ড্রতে উপিস্থিত ছিলেন। ছবি : বাফুফে

সিনিয়র সাফ নারী চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২২ সালে কাঠমান্ডুতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবারও নারী সাফ অনুষ্ঠিত হবে সেই কাঠমান্ডুতে। শনিবার ঢাকায় সাফের কংগ্রেস শেষে ড্র অনুষ্ঠিত হয়েছে সিনিয়র নারী সাফ এবং পুরুষদের বয়সভিত্তিক পর্যায়ের অনূর্ধ্ব-১৭, ২০ টুর্নামেন্টের।

এবারের সাফে অংশ নিচ্ছে সাতটি দেশ। ড্র অনুষ্ঠিত হয়েছে ফিফার বর্তমান র‍্যাংকিং অনুযায়ী। সিনিয়র নারী সাফের প্রথম পটে ছিল স্বাগতিক নেপাল ও শীর্ষ র‍্যাংকিংধারী ভারত। স্বাগতিকরা ‘বি; গ্রুপে আর ভারত পড়েছে ‘এ’ গ্রুপে। বাংলাদেশ ছিল দ্বিতীয় পটে শ্রীলঙ্কার সঙ্গে। বাংলাদেশের নাম উঠেছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের তৃতীয় দল পাকিস্তান। গতবারও ভারত,পাকিস্তানের গ্রুপে পড়েছিল বাংলাদেশ; সঙ্গে ছিল মালদ্বীপও। এবার অবশ্য বাংলাদেশের গ্রুপে দলই তিনটি। ভুটান ‘বি’ গ্রুপে পড়ায় চার দল হয়েছে এই গ্রুপটি। দুই গ্রুপের পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল খেলবে সেমিফাইনালে। সাবিনারা, সানজিদারা তিন দলের গ্রুপে পড়ায় শেষ চারের পথ অনেকটা সহজ। অপেক্ষাকৃত দুর্বল পাকিস্তানকে হারাতে পারলেই পরের পর্ব নিশ্চিত হবে বাংলাদেশের। আগামী ১৭ থেকে ৩০ অক্টোবর কাঠমান্ডুতে বসবে এই টুর্নামেন্ট।

সিনিয়র নারী সাফের আগে পুরুষদের দুটি বয়সভিত্তিক টুর্নামেন্টের ড্র হয়েছে। অনূর্ধ্ব-১৭ ও ২০ দুই পর্যায়ের টুর্নামেন্টেই বাংলাদেশ ‘এ’ গ্রুপে পড়েছে। অনূর্ধ্ব-২০ এ বাংলাদেশের গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। অনূর্ধ্ব-১৭-তে ভারত ও মালদ্বীপ। ১৬ থেকে ২৬ আগস্ট নেপালে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট হবে ১৮ থেকে ২৬ সেপ্টেম্বর, ভুটানে। 

সিনিয়র নারী সাফ

এ গ্রুপ- ভারত, বাংলাদেশ, পাকিস্তান

বি গ্রুপ- নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান

অনূর্ধ্ব-২০

গ্রুপ এ- নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা 

বি গ্রুপ-  ভারত, মালদ্বীপ, ভুটান। 

অনূর্ধ্ব-১৭

গ্রুপ এ- ভারত, মালদ্বীপ, বাংলাদেশ 

গ্রুপ বি- ভুটান,নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা