× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উগান্ডা-উইন্ডিজের অসম লড়াই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১৭:১৭ পিএম

আগামীকাল ভোরে শীর্ষে ওঠার লড়াইয়ে নামবে ক্যারিবিয়ানরা— সংগৃহীত ছবি

আগামীকাল ভোরে শীর্ষে ওঠার লড়াইয়ে নামবে ক্যারিবিয়ানরা— সংগৃহীত ছবি

আফগানিস্তানের স্পিনের সঙ্গে পেরে ওঠেনি, ঐতিহাসিক ম্যাচে তাই গুঁড়িয়ে গেছে উগান্ডা। দমে যায়নি যদিও, নতুন উদ্যমে শুরু করেছে। বিশ্বমঞ্চে ইতিহাস গড়া জয়ও পেয়েছে। পাপুয়া নিউগিনিকে হারিয়ে দেওয়া উগান্ডা এবার হট ফেভারিট ওয়েস্ট ইন্ডিজের সামনে। ক্যারিবীয় ঝড়ের সামনে ব্রায়ান মাসাবারা ক্ষুদে জানেন, তবে লড়াই করতে চান।

আগামীকাল রবিবার ভোর ৬টা ৩০ মিনিটে স্বাগতিকদের শীর্ষে ওঠার ম্যাচ। অপেক্ষাকৃত কম শক্তির উগান্ডাকে তবু সমীহ করছে রভম্যান পাওয়েলের দল। প্রভিডেন্স স্টেডিয়ামের স্পিনিং উইকেটে কোনো ভুল করতে চান না ক্যারিবীয়রা।

শিরোপার স্বপ্ন দেখা উইন্ডিজ উদ্বোধনী ম্যাচে হারিয়েছে পাপুয়া নিউগিনিকে। সেই ম্যাচে তাদের বেশ ভুগতে হয়েছে। গায়নায় দারুণ বোলিংয়ের পর ব্যাটিংয়ে খেই হারিয়ে বসেছিল ক্যারিবীয়রা। এবার অন্তত সেই ভুল যেন না হয়, সেদিকে নজর স্বাগতিকদের। অন্যদিকে বিশ্বমঞ্চে দ্বিতীয় ম্যাচেই জয় পাওয়া উগান্ডা আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। 

শক্তি-সামর্থ্যে অসম লড়াইয়ের ম্যাচটিও মোড় পাল্টে দিতে পারে। যেই পাপুয়া নিউগিনির বিপক্ষে ধুঁকেছে পাওয়েলরা তাদের হারিয়ে কদিন আগে ইতিহাস গড়েছে উগান্ডা। গায়নার আবহাওয়ার বাগড়া দেওয়ার শঙ্কার ম্যাচে তাই ভিন্ন দিকও দেখা যেতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা