× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নামিবিয়াকে হারিয়ে গ্রুপসেরা স্কটল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুন ২০২৪ ১০:২২ এএম

আপডেট : ০৭ জুন ২০২৪ ১০:৪৫ এএম

নামিবিয়াকে হারিয়ে গ্রুপসেরা স্কটল্যান্ড

বৃষ্টির বাগড়ায় প্রথম ম্যাচে হয়েছিল পয়েন্ট ভাগাভাগি। তাতে আখেরে লাভ হয়েছে স্কটল্যান্ডের। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ১টি পয়েন্ট ভাগে পায় তারা। এবার নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল স্কটল্যান্ড। একই সঙ্গে দলটির বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের স্বাদ পেল স্কটিশরা, আগের তিন লড়াইয়েই হার সঙ্গী হয় তাদের।

বৃহস্পতিবার রাতে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে নামিবিয়ার ১৫৫ রানের জবাবে অগোছালো শুরু ছিল স্কটল্যান্ডের। চতুর্থ ওভারে ওপেনার জ্যাক জারভিসকে (৭) হারায় তারা। মাইকেল জোন্স ও ব্র্যান্ডন ম্যাকমুলেন মিলে ২২ বলে ২৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। তবে একটু পর দুজনই প্যাভিলিয়নে ফেরেন। এরপর অধিনায়ক রিচি বেরিংটন ও মাইকেল লিস্কের জুটিতে জয়ের পথটা পেয়ে যায় স্কটল্যান্ড। ৪২ বলে ৭৪ রানের জুটি করে লিস্ক যখন আউট হন, জয় থেকে তখন ৯ রান দূরে স্কটল্যান্ড। বাকি কাজটুকু অনায়াসেই শেষ করেন বেরিংটন। নামিবিয়ার বোলারদের মধ্যে জেরার্ড এরাসমাস ২৯ রানে নেন সর্বোচ্চ ২টি উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক এরাসমাসের দায়িত্বশীল ইনিংসের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে নামিবিয়া। ইয়ান গ্রিনও ২৭ বলে ২৮ রান করে দলের স্কোর দেড়শ ছাড়িয়ে যেতে ভূমিকা রাখেন। স্কটিশ বোলারদের মধ্যে ব্র্যাড হোয়েল ৩৩ রানে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা