× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিতের মাইলফলক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুন ২০২৪ ২১:৩৩ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৪ ২২:০৪ পিএম

রোহিতের মাইলফলক

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের আট আসরে খেলেছেন রোহিত শর্মা। এবার কুড়ি কুড়ির বিশ্বকাপে নবম আসরে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। বৈশ্বিক আসরে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে তার দল। আর এ ম্যাচেই একাধিক মাইলফলক ছুঁয়েছেন ‘হিটম্যান’ খ্যাত তারকা এ ক্রিকেটার।

গতকাল বুধবার (৫ জুন) রাতে নিউইয়র্কে আইরিশদের ৯৬ রান তাড়া করতে নেমে কাঁধের ব্যথা নিয়ে মাঠ ছাড়ার আগে ব্যাট হাতে ৩৭ বলে ৫২ রান করেন রোহিত। এই ইনিংস খেলার পথে তৃতীয় খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ডানহাতি এই ব্যাটার। বিশ্বমঞ্চে ৪০ ম্যাচের ৩৭ ইনিংসে তার রান ১০১৫।

একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় ব্যাটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ১৫২ ম্যাচের ১৪৪ ইনিংসে ৩২.২০ গড়ে ৪০২৬ রান করেছেন রোহিত।

এদিন অধিনায়ক হিসেবে ৪২তম ম্যাচ জিতেছেন রোহিত। ভেঙে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনির গড়া ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৪১টি টি-টোয়েন্টিতে জয়ের রেকর্ড।

এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ৬০০ ছক্কার রেকর্ড গড়েছেন রোহিত। ৪৭৩ ম্যাচের ৪৯৯ ইনিংসে ৬০০ ছক্কা মেরেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল ৪৮৩ ম্যাচের ৫৫১ ইনিংসে মেরেছেন ৫৫৩ ছক্কা।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা