বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১৬:৩৬ পিএম
ম্যাচের আগের দিন অনুশীলনে জামাল ভূইয়া। প্রবা ফটো
বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝপথে আবাহনী লিমিটেডের শিবিরে যোগ দেন জামাল ভূঁইয়া। তবে অধিকাংশ ম্যাচেই বেঞ্চেই বসে থাকতে হয়েছে তাকে। তার রেশ এবার জাতীয় দলেও পড়েছে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটু পরই মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক জামালের।
জামালের একাদশে না থাকার ম্যাচে চোট কাটিয়ে ফিরেছেন শেখ মোরসালিন ও তারিক কাজী। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকাল ৪টা ৪৫ মিনিটে। কোচ হাভিয়ের কাবরেরার একাদশে গোলবার সামলাবেন মিতুল মারমা। একাদশে আছেন তিন সেন্টার ব্যাক তপু বর্মণ, মেহেদী হাসান মিঠু ও তারিক কাজী। লেফট ব্যাকে ইসা ফয়সাল এবং রাইট ব্যাকে থাকছেন সাদ উদ্দিন।
ডিফেন্সিভ মিডে মোহাম্মদ হৃদয় এবং তার সামনে আছেন সোহেল রানা ও মোহাম্মদ সোহেল রানা। রাইট উইংয়ে রাকিব হোসেন এবং বাঁ দিকে কিংবা নম্বর টেন পজিশনে দেখা যাবে শেখ মোরসালিনকে। দলের রক্ষণ জমাট করে খেলার কথা। তবে অস্ট্রেলিয়ার মতো শক্তিধর দলের বিপক্ষে কতক্ষণ টিকে থাকতে পারবে সেটা দেখার বিষয়।
বাংলাদেশ একাদশ:
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণভাগ: তপু বর্মণ, মেহেদী হাসান মিঠু, ইসা ফয়সাল, সাদ উদ্দিন ও তারিক কাজী
মধ্যমাঠ: মোহাম্মদ হৃদয়, সোহেল রানা ও সোহেল রানা (জুনিয়র)
আক্রমণ: শেখ মোরসালিন ও রাকিব হোসেন।