× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতিহাস গড়া জয় পেল উগান্ডা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১২:৪৯ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৪ ১৬:৫৮ পিএম

উগান্ডার ক্রিকেটারদের উল্লাস

উগান্ডার ক্রিকেটারদের উল্লাস

রূপকথার উত্থানের গল্প লিখে নাম লিখেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিশ্বমঞ্চে পা রাখার আগে জিম্বাবুয়েকে হারিয়ে চমকে দিয়েছিল ক্রিকেট অনুরাগীদের। কুড়ি ওভারের বৈশ্বিক আসরে উগান্ডা ভালো করার প্রত্যয়ের কথাই শুনিয়ে যাচ্ছিল। তবে প্রথম ম্যাচে আফগানিস্তানের অভিজ্ঞতার কাছে পেরে উঠেনি। সম্ভব হয়নি অঘটনের জন্ম দেওয়ার।

তবে দ্বিতীয় ম্যাচে এসেই দারুণ কিছু উপহার দিল তারা। বোলারদের দাপটে পর ব্যাটিংয়ে দৃঢ়তা দেখালেন রিয়াজাত আলী শাহ। ঐতিহাসিক জয়ের দেখা পেল আফ্রিকার উদীয়মান দলটি। পাপুয়া নিউগিনিকে ৩ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে আজই প্রথম জয় ছিনিয়ে নিল উগান্ডা। অভিষেক আসরে দেশটির ক্রিকেট ইতিহাসের অবিস্মরণীয় জয় এলো ১০ বল হাতে রেখে।

শুরুতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাপুয়া নিউগিনি। উগান্ডার আগুন ঝরা বোলিংয়ে অল্পতেই আটকে যায় তারা। খেলতে পারেনি পুরো ২০ ওভারও। ১৯.১ ওভারেই ৭৭ রানে বিধ্বস্ত হয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশটি। মিডল অর্ডারে হিরি হিরি ব্যক্তিগত সর্বোচ্চ ১৫ রান করেন। তার সঙ্গে লেগা সিয়াকা ও কিপলিন ডোরিগা সমান ১২ রান করে যোগ করেন দলীয় স্কোরে। বাকি ব্যাটাররা ব্যাটিং ব্যর্থতার গল্প লিখে ফেরেন সিঙ্গেল ডিজিট নিয়ে।

উগান্ডার জার্সিতে আলপেশ রামজানি, কসমাস কেয়ুতা, জুমা মিয়াজি ও ফ্রাঙ্ক এনসুবুগা দুটি করে উইকেট নেন। আর ক্যাপ্টেন ব্রায়ান মাসাবা পান একটি উইকেট।

অভিষেক হওয়ার পর ২৭ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে খেললেন ৪৩ বছরের ফ্রাঙ্ক এনসুবুগা। বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই রেকর্ড গড়েছেন তিনি। ৪ ওভারে ৪ রান খরচ করে ২ উইকেট শিকার করেছেন এ স্পিনার। সঙ্গে পেয়েছেন দুটি মেডেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কিপ্টেমি বোলিংয়ের রেকর্ড এটি। 

লক্ষ্য তাড়া করতে নেমে দলের প্রয়োজনে মিডল অর্ডারে ৩৩ রানের কার্যকর এক ইনিংস খেলেন রিয়াজাত আলী শাহ। ধৈর্য্যের পরীক্ষা দিয়ে ৫৬ বলে ১ বাউন্ডারিতে এনে দেন দরকারি ইনিংসটি। জুমা মিয়াজি ১৩ রানের যোগান দিলে জয়ের ভিত পায় উগান্ডা। জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন কেনেথ ওয়াইসওয়া (৭*) ও ব্রায়ান মাসাবা (০*)। ১৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৮ রান তুলে উৎসবে মাতে উগান্ডা। 

পাপুয়া নিউগিনির হয়ে দুটি করে উইকেট নেন আলেই নাও ও নরমান ভানুয়া। একটি করে উইকেট পান চাদর সোপার ও আসাদ ভালা। 

তার আগে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা।

সংক্ষিপ্ত স্কোর:

পাপুয়া নিউগিনি: ৭৭/১০, ১৯.১ ওভার (হিরি হিরি ১৫, কিপলিন ডোরিগা ১২, লেগা সিয়াকা ১২; ফ্রাঙ্ক এনসুবুগা ৪-২-৪-২, আলপেশ রামজানি ৪-১-১৭-২)।

উগান্ডা: ৭৮/৭, ১৮.২ ওভার (রিয়াজাত আলী শাহ ৩৩, জুমা মিয়াজি ১৩; আলেই নাও ৪-০-১৬-২, নরমান ভানুয়া ৪-০১৯-২)।

ফল: উগান্ডা ৩ উইকেটে জয়ী। 

ম্যাচসেরা: রিয়াজাত আলী শাহ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা