× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাম্বুলা সিক্সার্সে মুস্তাফিজ!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৪ ২২:২৯ পিএম

মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান

আইপিএল কাঁপিয়ে দেশে ফিরেই মুস্তাফিজুর রহমান নাম লিখেন আরেক ফ্র্যাঞ্চাইজি লিগে। কাটার মাস্টার ঘাঁটি গেড়েছিলেন লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দল ডাম্বুলা থান্ডার্সে। ফিজ দলটিতে নাম অন্তর্ভুক্ত করেছিলেন বিদেশি আইকন হিসেবে। নিলাম থেকে শক্তিশালী দলও গঠন করেছিল ডাম্বুলা। 

কিন্তু এরপরই দুর্ভাগ্য সঙ্গী হয় ফ্র্যাঞ্চাইজিটির। নিলামের এক দিন পরেই ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করে শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি)। আসন্ন লিগটির বাদের খাতায় নাম উঠে গিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটির। তবে সে আশঙ্কা কেটে গেছে। মুস্তাফিজের দল ডাম্বুলা বাদ পড়ছে না টুর্নামেন্ট থেকে। নাম পাল্টে তার দল খেলবে এবারের এলপিএলে। নতুন ফ্র্যাঞ্চাইজির জার্সিতেই খেলবেন মুস্তাফিজরা। তাদের নতুন নামÑ ডাম্বুলা সিক্সার্স।

ডাম্বুলা থান্ডার্স বহিষ্কার হলেও তাদের স্কোয়াড নিয়েই টুর্নামেন্টে অংশ নেবে ডাম্বুলা সিক্সার্স। ডাম্বুলার ফ্র্যাঞ্চাইজি স্বত্ব পেয়েছে সেকুইয়া কনসালট্যান্টস নামের একটি প্রতিষ্ঠান। যারা লস অ্যাঞ্জেলসভিত্তিক একটি সিভিল ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং ফার্ম। প্রতিষ্ঠানটির সিংহভাগ মালিকানা লঙ্কান নাগরিক প্রিয়াঙ্গা ডি সিলভার। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির সিইও।

ডাম্বুলা থান্ডার্সের চুক্তি বাতিল করার পর ডি সিলভা ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিতে ইচ্ছার কথা জানান। আগে থেকে ক্রিকেটের সঙ্গে যুক্ত এ শ্রীলঙ্কানের কাঁধেই শেষ পর্যন্ত দলের দায়িত্ব তুলে দিয়েছে এসএলসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা