× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমাদকে শুরুর দিনে পাচ্ছে না পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৪ ২১:০৯ পিএম

ইমাদের না থাকা পাকিস্তানের শিবিরে বড় ধাক্কা বটে— সংগৃহীত ছবি

ইমাদের না থাকা পাকিস্তানের শিবিরে বড় ধাক্কা বটে— সংগৃহীত ছবি

অবসর নিয়ে পরে আবার ভেঙেছিলেন। দক্ষতার প্রমাণ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গাও করে নিয়েছিলেন। ইমাদ ওয়াসিমের বিশ্বকাপ খেলার স্বপ্নে আপাতত ছেদ পড়েছে। চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে থাকছেন না অভিজ্ঞ অলরাউন্ডার। নিয়ন্ত্রিত লাইন লেন্থে বোলিং এবং শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করা এমন একজনকে না পাওয়া পাকিস্তানের জন্য বড় ধাক্কা বটে!

ইমাদের পুরো বিশ্বকাপ শেষ কি না, তা এখনও বলা যাচ্ছে না। পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, চোটের যা অবস্থা, তাতে ইমাদকে প্রথম ম্যাচে পাওয়া অসম্ভব। পরে দলটির অধিনায়ক বাবর আজমও চোটের ব্যাপারে নিশ্চিত করেছেন।

আগামীকাল বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মার্কিনিদের বিপক্ষে নামবে পাকিস্তান। তার আগে গতকাল বৃহস্পতিবার ইমাদের বিষয়ে কথা বলেছেন বাবর, ‘ইমাদ সাইড স্ট্রেনে ভুগছেন। তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন না।’

আমেরিকার স্লো পিচে ইমাদের মতো বাঁহাতি স্পিনারকে স্পেশালিস্ট হিসেবে দলে রেখেছে পাকিস্তান। নিজের যোগ্যতাও ভালোই প্রমাণ দিয়েছেন মাস দুয়েক আগে অবসর থেকে ফেরা অলরাউন্ডার। ৩৫ বছর বয়সি এই ইমাদকে প্রথম ম্যাচে না পেলেও বাকি ম্যাচে পেতে আশাবাদী বাবর, ‘যদিও ইমাদ প্রথম ম্যাচ খেলবে না, তবে আশা করছি বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা