× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ার্নার-ম্যাকগার্ককে নিয়ে মুখ খুললেন পন্টিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৪ ২০:৪৭ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৪ ২১:১৯ পিএম

ওয়ার্নার-ম্যাকগার্ককে নিয়ে মুখ খুললেন পন্টিং

একজন ক্যারিয়ারের সায়াহ্নে, আরেকজন ঊষালগ্নে। বলা হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার ও জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ককে নিয়ে। অজিদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযাত্রিক দলের সারথি দুজন। ওয়ার্নারের সাম্প্রতিক পারফর্ম প্রশ্নবিদ্ধ। তার জায়গায় ম্যাকগার্ককেই চাইছেন অনেকে। তবে বৈশ্বিক ইভেন্টে সাফল্য পেতে ওয়ার্নারের বিকল্প নেই বলে মনে করেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলেছেন ওয়ার্নার ও ম্যাকগার্ক। দলটির কোচ পন্টিং। দুজনের পারফরম্যান্সই কাছ থেকে দেখেছেন তিনি। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে অজিদের সাবেক অধিনায়ক বলেছেন, ‘সে (ওয়ার্নার) এমন এক ধরনের ক্রিকেটার যাকে আপনার টিমে পেতেই চাইবেন, বিশেষ করে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে। সে ন্যাচারাল উইনারদের একজন। সে জয় পেতে সবকিছুই করে। যা মাঠে তার ভাবভঙ্গি দেখলেও বুঝতে পারা যায় এবং যেভাবে সে তার ক্রিকেট ক্যারিয়ার গড়েছে।’

ম্যাকগার্ককে ‘এক্সট্রিম ট্যালেন্ট’ উল্লেখ করেন পন্টিং। যাকে অস্ট্রেলিয়া বিশ্বকাপ দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে উড়িয়ে নিয়ে গেছে। ম্যাকগার্ককে নিয়ে পন্টিংয়ের ভাষ্য, ‘এটি সবচেয়ে বড় জায়গা যা পূরণ করতে হচ্ছে, যা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এখানে (অস্ট্রেলিয়া) বেশ গভীরতা আছে। আমি বিস্মিত হব যদি ওয়ার্নারের বিদায়ের পর তাকে (ম্যাকগার্ক) সরাসরি টি-টোয়েন্টি দলে না নেওয়া হয়। আমরা গত অস্ট্রেলিয়ান গ্রীষ্মে তার ওয়ানডে অভিষেক দেখেছি, পরবর্তীতে দিল্লিতেও ম্যাকগার্ককে কোচিং করাতে পেরে আমি ভাগ্যবান। সে একজন এক্সট্রিম ট্যালেন্ট।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা