× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একটা জয়ই সব বদলে দেবে- বললেন তাসকিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৪ ১৩:২২ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৪ ১৬:০০ পিএম

তাসকিন আহমেদ। সংগৃহীত ছবি

তাসকিন আহমেদ। সংগৃহীত ছবি

বিশ্বকাপে এখন পর্যন্ত হয়েছে ৭ ম্যাচ। এর মধ্যে বেশির ভাগ ম্যাচেই দাপট ছিল বোলারদের। সেটি দেখেই কি না বাড়তি আত্মবিশ্বাস ও সাহস পাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। ব্যাটসম্যানরা মোটামুটি রান এনে দিলেই ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন তিনি। টাইগারদের নিয়ে সমালোচনাও থেমে যাবে একটি ম্যাচের জয়ে, এমন ধারণাই স্পিডস্টারের।

বিশ্বকাপে বাংলাদেশ কতদূর যাবে, এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে এটিই বড় আলোচনার বিষয়। সেসব নিয়েও নিজের মতপ্রকাশ করেছেন তাসকিন। ডালাসে মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন ‘আসলে বলা কঠিন। প্রতিটি ম্যাচই জেতার লক্ষ্যেই খেলতে নামি। কিন্তু সব সময় বোলিং ব্যাটিং একসাথে ভালো করতে পারছে না। যেহেতু যুক্তরাষ্ট্র সিরিজ ও প্রস্তুতি ম্যাচ খেললাম, মোটামুটি একটা ধারণা পেয়েছি, কীভাবে খেলতে হবে। এগুলো সামনের ম্যাচগুলোয় সাহায্য করবে। ব্যাটাররা যদি মোটামুটি রান করতে পারে, আমাদের পক্ষে ভালো কিছু সম্ভব।’

এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে বাড়তি দায়িত্ব পেয়েছেন তাসকিন। হয়েছেন নাজমুল হোসেন শান্তর ডেপুটি। তবে বাড়তি দায়িত্ব নিয়ে খুব একটা ভাবছেন না তিনি, ‘দিন শেষে মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করাই হচ্ছে আসল বিষয়। ধরেন আপনি একটা পরিকল্পনা দিলেন, আমি বাস্তবায়ন করতে পারলাম না, তাতে বিষয়টি ব্যর্থ হয়ে গেল। অধিনায়ক-সহ-অধিনায়ক, কোচ, যে-ই থাকুক, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই  সিদ্ধান্ত ভালো হয়। আশা করি ভালো কিছুই হবে।’

বিশ্বকাপের আগে তিন ম্যাচের সিরিজে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এরপর প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বড় হার। মানসিকভাবে কিছুটা হলেও পিছিয়ে বাংলাদেশ দল। এ প্রসঙ্গে তাসকিনের দাবি, ‘একটা জয়ই সব বদলে দিতে পারে। এটা ঠিক, হেরে মানসিকভাবে একটু ডাউন ছিলাম। তবে আমরা যদি জিততে পারি, সব ঠিক হয়ে যাবে। আমরা আমাদের উন্নতি করতে কাজ করে যাচ্ছি। জিতলেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা