× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে পাকিস্তানকে হারাবে আয়ারল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৪ ২০:৩১ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৪ ২০:৪৬ পিএম

বিশ্বকাপে পাকিস্তানকে হারাবে আয়ারল্যান্ড, মনে করেন ভারতের অশ্বিন ও রবিন উথাপ্পা। ছবি : সংগৃহীত

বিশ্বকাপে পাকিস্তানকে হারাবে আয়ারল্যান্ড, মনে করেন ভারতের অশ্বিন ও রবিন উথাপ্পা। ছবি : সংগৃহীত

সাদা বলের ক্রিকেটে আয়ারল্যান্ড বরাবরই বিপজ্জনক দল। বিশ্বকাপে এবার তারা পড়েছে ‘এ’ গ্রুপে। যেখানে রেয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। একই গ্রুপে আছে দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। এই গ্রুপের খেলায় সমর্থকদের চোখ থাকবে বলে অনেকের ধারণা। বিশ্বকাপে আইরিশদের চমক নতুন কিছু নয়। এই গ্রুপে এবারও পল স্টার্লিংয়ের দল চমক দেখাবে বলে মনে করেন অনেকে। আবার অনেকের মতো গ্রুপ থেকে পরের রাউন্ডে জায়গা করে নেবে ভারত ও পাকিস্তানই। যদিও এমনটা এখনোই মনে করেন না ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তার মতে, আয়ারল্যান্ড অঘটন ঘটাতে পারে।

ভারতীয় অলরাউন্ডারের সঙ্গে একমত পোষণ করেছেন একসময়কার তারই সতীর্থ রবিন উথাপ্পা। সাবেক এই ব্যাটার মনে করেন, পাকিস্তানের বিপক্ষে জয় পাবে আইরিশরা। আর তা হলে পরের পর্বে যাওয়ার বড় সুযোগ থাকবে আয়ারল্যান্ডের সামনে।

অশ্বিন প্রশ্ন রেখে উথাপ্পাকে বলছিলেন, ‘আয়ারল্যান্ড অঘটন ঘটাতেও পারে। আয়ারল্যান্ড ভারত, পাকিস্তান, কানাডা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একই গ্রুপে আছে। তাহলে অঘটনটা কোথায় হবে?’ উত্তরে উথাপ্পা বলেছেন, ‘পাকিস্তান। তুমি প্রশ্নটা করার পর থেকেই আমি উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম।’

বিশ্বকাপে এর আগেও আয়ারল্যান্ডের কাছে হারের তিক্ত অভিজ্ঞতা আছে পাকিস্তানের। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে আইরিশদের কাছে হেরে গ্রুপপর্বের সীমানা পেরোতে পারেনি পাকিস্তান। পাকিস্তানের সেই বাজে অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে অশ্বিন বলেন, ‘আপনি ২০০৭ সালে ছিলেন। পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের অনেক সুখের স্মৃতি আছে। বিশেষ করে এই ওয়েস্ট ইন্ডিজেই। এই বিশ্বকাপও যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হচ্ছে।’ অশ্বিন এরপর আরও বলেন, ‘সম্ভাব্য অঘটন ঘটানোর মতো (আয়ারল্যান্ডের) খেলোয়াড় কারা হতে পারে?’ উথাপ্পা এর উত্তরে বলেছেন, ‘আমার কাছে মনে হয় ওপেনারদের কেউ হতে পারে। এই যেমন বলবার্নি বা স্টার্লিং। তারা উঁচু মানের খেলোয়াড়। আমার তো মনে হয় স্টার্লিং এমন একজন, যে কিনা খুবই আন্ডাররেটেড খেলোয়াড়। আমি মনে করি, সে তার খেলাটা খুব ভালো খেলে। তার মনোভাবটা দারুণ। লোরকান টাকারও ভালো উইকেটরক্ষক-ব্যাটার। ধারাবাহিকভাবে ভালো খেলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা