× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পদত্যাগ করবেন দ্রাবিড়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৪ ১৭:৪৮ পিএম

রাহুল দ্রাবিড়। সংগৃহীত ছবি

রাহুল দ্রাবিড়। সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চুক্তির মেয়াদ শেষ হবে রাহুল দ্রাবিড়ের। এরপরই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি। ভারতীয় সাবেক এই ব্যাটার বলেছেন যে গত মাসে বিসিসিআই গভর্নিং বডির সঙ্গে আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন। 

২০২১ সালে রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হন দ্রাবিড়। গত বছর ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে ভারতের কোচ হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন। উভয় ফাইনালেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তার দল। দুর্ভাগ্যবশত, জীবনের এই পর্যায়ে এসে এত ব্যস্ত সূচীর সঙ্গে আমি আর মানিয়ে নিতে পারছি না। এখন আমি নিজেকে একটু অন্যভাবে খুঁজে পেয়েছি। আমার মনে হয় না আমি পুনরায় আবেদন করব। তবে এই কাজটি করতে ভালোবাসি। আমি সত্যিই ভারতের কোচিং উপভোগ করেছি এবং আমি মনে করি এটি সত্যিই একটি বিশেষ কাজ।’

রাহুল দ্রাবিড় ভারতের হয়ে ১৬৪ টেস্ট, ৩৪৪ একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন।

অস্ট্রেলিয়ার সঙ্গে  দুটি ফাইনাল হার দেখেছেন দ্রাবিড়। সেই সঙ্গে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দলের কোচ ছিলেন তিনি। সেবারও বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের কাছে হেরেছিল ভারত। 

ভারত মূলত ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জিততে পারেনি। ‘আমি বলব না যে আমরা এই টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলিনি। আশা করি আমরা ভালো ক্রিকেট খেলব। নিজেদেরকে আবার সেই পজিশনে নিয়ে যাবো।’ যোগ করেছেন দ্রাবিড়। 

আগামীকাল বুধবার নিউইয়র্কে চলমান বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ২০০৭ বিশ্বকাপজয়ীরা এবার ট্রফি পুনরুদ্ধারের মিশনে নামবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা