× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই

অস্ট্রেলিয়ার ফুটবল দল এখন ঢাকায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৪ ১৬:৫৭ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৪ ২২:৪৯ পিএম

মঙ্গলবার ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ফুটবল দল  - আ. ই. আলীম

মঙ্গলবার ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ফুটবল দল - আ. ই. আলীম

মঙ্গলবার দুপুরে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। বিশ্বকাপ বাছাইয়ে ‘আই’ গ্রুপে বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতেই সকারুদের ঢাকায় আগমন। গ্রুপে অস্ট্রেলিয়া শক্তিশালী দল হয়েই নিজেদের দাপট দেখাচ্ছে। বৃহস্পতিবার কিংস অ্যারেনায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। 

ফিফা র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া রয়েছে ২৪তম স্থানে। বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবধান একশর ওপরে। লাল-সবুজ দল রয়েছে ১৮৪তম স্থানে। অস্ট্রেলিয়া আজ ঢাকায় নামলেও এদিন কোনো অনুশীলন করবে না তারা। আগামীকাল বুধবার কিংস অ্যারেনাতে মাঠের অনুশীলনে নামবে সফরকারীরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কোনো ম্যাচেই প্রতিরোধ গড়তে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইয়ে ৫-০ ও ৪-০ গোলে হারতে হয়েছিল। গত বছরের ১৬ নভেম্বর মেলবোর্নে অসহায়ভাবে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে হাভিয়ের কাবরেরার দল। 

অস্ট্রেলিয়া ‘আই’ গ্রুপে চার ম্যাচে সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে বাংলাদেশের এক পয়েন্ট। শুধু লেবাননের বিপক্ষে ড্র করেছে।

৬ জুনের ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের অনুশীলন চলছে। আজও ক্লোজ ডোর অনুশীলন করবে দলটি। তবে সকারুদের সঙ্গে যতই বড় ব্যবধান নিয়ে চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘হোম ম্যাচে সব সময়ই সুবিধা পাওয়া যায়। তাছাড়া অস্ট্রেলিয়ার জন্য এটি হবে নতুন অভিজ্ঞতা, নতুন আবহাওয়া। এখানে আমাদের নিজেদের মাঠে খেলা, চেনা সমর্থক। এটা বাড়তি সুবিধা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা