× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

আফগানিস্তান-উগান্ডা ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৪ ১৩:২৯ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৪ ১৩:৫৯ পিএম

আফগানিস্তান-উগান্ডা ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি

টি-টোয়েন্টি বিশ্বকাপে নবাগত উগান্ডার বিপক্ষে ১২৫ রানের বিশাল জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান আর রহমানউল্লাহ গুরবাজের রেকর্ডগড়া ওপেনিং জুটি, ফজলহক ফারুকীর দুর্দান্ত ফাইফার আফগানিস্তানকে এনে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ডের এক জয়। এ এক ম্যাচেই বিশ্বকাপ ইতিহাসে দেখা গেল বেশকিছু রেকর্ড।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেসব রেকর্ড- 

গুরবাজ-ইব্রাহিম জুটির রেকর্ড

গায়ানায় উগান্ডার বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১৫৪ রান করেন ইব্রাহিম জাদরান এবং রহমানউল্লাহ গুরবাজ। এটি বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ওপেনিং জুটি। এর আগে বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে কখনোই ১০০ রানই দেখেনি আফগানিস্তান। এমনকি টি-টোয়েন্টিতেই কেবল দ্বিতীয়বার আফগানিস্তান শতরান পার করেছে। এর ওপরে আছে ২০১৯ সালে দেরাদুনে হযরতউল্লাহ জাজাই এবং উসমান গণির ২৩৬ রানের জুটি।  

পাওয়ার প্লেতে আফগানদের সর্বোচ্চ সংগ্রহ

এদিন পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৬৬ রান করে আফগানিস্তান, যা তাদের বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ সংগ্রহ। এর আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২ উইকেটে ৬৪ রান। সেই রান তারা করেছিল ২০১৬ বিশ্বকাপে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 

৩২.৩৫ স্ট্রাইকরেটে ব্যাটিং

উগান্ডার রিয়াজাত আলী শাহ দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ৩৪ বলে ১১ রান করেছেন। তার স্ট্রাইকরেট ছিল মাত্র ৩২.৩৫, যেটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে ধীরগতির ইনিংস। তিনি পেছনে ফেলেছেন ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ডোয়াইন স্মিথের ৩৭.৯৩ স্ট্রাইকরেটের ইনিংসকে। তিনে আছে ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের অলক কাপালির ৪০ স্ট্রাইকরেটের ইনিংসটি। 

বিশ্বকাপে চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ

উগান্ডার ৫৮ রানের সংগ্রহ টি-টোয়েন্টি বিশ্বকাপে চতুর্থ সর্বনিম্ন দলীয় স্কোর। সর্বনিম্ন স্কোরের তালিকায় প্রথম দুবারই নাম আছে নেদারল্যান্ডসের। ২০১৪ সালে ডাচরা শ্রীলঙ্কার বিপক্ষে করেছিল ৩৯ রান। ২০২১ সালে এসে একই প্রতিপক্ষের বিপক্ষে তারা করে ৪৪ রান। তিনে আছে ২০২১ বিশ্বকাপেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৫৫ রানের সংগ্রহ। 

বিশ্বকাপে চতুর্থ সেরা বোলিং ফিগার 

ম্যাচে ফজলহক ফারুকির বোলিং ফিগার ৫/৯। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা চতুর্থ। ৮ রানে ৬ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে শ্রীলঙ্কার রহস্যময় স্পিনার অজন্তা মেন্ডিস। ২০১২ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ রানে ৫ উইকেট পেয়েছিলেন রঙ্গনা হেরাথ। আর ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রান ৫ উইকেট পেয়েছিলেন পাকিস্তানের উমর গুল। 

দ্বিতীয় আফগান বোলার হিসেবে ফারুকীর কীর্তি 

টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে ২য় বোলার হিসেবে ৫ উইকেট পেলেন ফারুকি। এর আগে ২০২১ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট পেয়েছিলেন মুজিব উর রহমার। একই সঙ্গে তার আজকের ৯ রানে ৫ উইকেট বিশ্বকাপে পেসারদের মধ্যে ২য় সেরা। তার ওপরে আছেন পাকিস্তানের উমর গুল। 

চতুর্থ সর্বোচ্চ ব্যবধানে জয়

আফগানিস্তানের জয়ের ব্যবধান। এটিও টি-টোয়েন্টি বিশ্বকাপে চতুর্থ সর্বোচ্চ জয়ের ব্যবধান। সর্বোচ্চ ১৭২ রানের জয় শ্রীলঙ্কার। ২০০৭ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে এ জয় পেয়েছিল তারা। ১৩০ রানে জয় পেয়েছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। দুবারেই প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড। এ তিন জয়ের পরেই আছে আফগানদের আজকের জয়।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা