× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান ক্রিকেটে ‘আজমকাণ্ড’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৪ ০৯:১১ এএম

আপডেট : ০৪ জুন ২০২৪ ১১:২২ এএম

পাকিস্তান ক্রিকেটে ‘আজমকাণ্ড’

অসময়ে যাচ্ছে দিন। হয়ে হয়ে করেও কিছুই হচ্ছে না। ব্যাট হাতে রান নেই, গ্লাভস ফসকে পড়ছে বল, নড়বড়ে ফর্ম ও দর্শকদের টিপ্পনীÑঅমানিশার কালো মেঘ আজম খানের আকাশে। এই-ওই চিন্তায় বিভোর আজম এতই তিতিবিরক্ত, সমাজমাধ্যম ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নিয়েছেন নিজের সব ছবি-ভিডিও। আচমকা কেন এমনটা করেছেন, তার সদুত্তর দেন পাকিস্তানের ২৫-বর্ষী এ উইকেটরক্ষক ব্যাটার। ধারণা করা হচ্ছে, পারফর্ম ও ফিটনেস নিয়ে সমালোচনার কারণেই এমনটা করেছেন তিনি।

সবশেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের দুটিতেই ‘শূন্য’ রানে ফিরেছেন আজম। সর্বোচ্চ করেছেন অপরাজিত ৩০ রান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিরেছেন শূন্য হাতে। উইকেটকিপিংয়ে ছাড়েন সহজ দুটি ক্যাচ। এমন পারফরম্যান্সের কারণে তাকে নিয়ে বেশ কথা হচ্ছে। সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সমর্থক-ক্রিকেট বিশ্লেষকরা।

সম্প্রতি আজম খানকে নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট বলেছিলেন, ‘সে যখন পারফর্ম করবে না, আজম খানের সবকিছু নিয়েই সমালোচনা হবে। তার যে ফিটনেস, সেটা দিয়ে সে সমালোচনাকে আমন্ত্রণ জানায়। শর্ট বলের বিপক্ষে তার সমস্যা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা