× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রোটিয়া বোলারদের দাপট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ২২:২৮ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৪ ২২:৩২ পিএম

প্রোটিয়া বোলারদের দাপটে অল্পতেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা

প্রোটিয়া বোলারদের দাপটে অল্পতেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা

দক্ষিণ আফ্রিকার বোরারদের দাপটে পথ হারাল শ্রীলঙ্কা। সোমবার রাতে ‘ডি’ গ্রুপে দক্ষিন  আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করতে মাত্র ৭৭ রান তুলতেই দম ফুরিয়ে যায় লঙ্কানদের। ৫ বল আগেই অলআউট হয় তারা। প্রোটিয়া বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জল ছিলেন স্পিড স্টার আনরিখ নরকিয়া। ৪ ওভারে মাত্র ৯ রান খরচায় ৪ উইকেট নেন এই ফাস্ট বোলার। এছাড়া  স্পিনার কেশব মহারাজ ৪ ওভারে ২২ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। জোড়া উইকেট শিকার পেসার ক্যাগিসো রাবাদার।  

নিউইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা কেন আগে ব্যাটি করার সিদ্ধান্ত নিলেন সেটা থাকল রহস্য হয়েই। বল হাতে শুরু থেকেই লঙ্কানদের উপর কতৃত্ব করা শুরু করে দক্ষিন আফ্রিকা। ‍প্রথম দু ওভারে উইকেট আগলে রাখলেও রান তুলতে হিমশিম খেতে হয় লঙ্কান দুই ওপেনারকে। দলের তৃতীয় ও নিজের প্রথম ওভারে আক্রমণে এসেই ‍প্রথম বলে উইকেট তুলে নেন পেসার ওটনেল বার্টম্যান। বিদায় নেন পাথুম নিশাঙ্কা (৩)।  দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেস্টা করেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস । তবে রানের জন্য সংগ্রাম করতে হয় ‍এই দুই মেন্ডিসকেই। ২৮ বলের জুটিতে যোগ করেন মোটে ১৮ রান।

এরপরই শুরু হয় নরকিয়ার আঘাত। শিকারে পরিণত করেন কামিন্দুকে (১১)। এই ধাক্কা সামলে ওঠার আগেই জোড়া আঘাত হানেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। ‍পরপর দু’বলে বিদায়ঘন্টা বাজান হাসারাঙ্গা ও সাদিরা সমারাবিক্রমার। দুজনই সাজঘরমুখো হন রানের খাতা খোলার আগেই। বাকি কাজটা করেন নরকিয়া। লঙ্কান ইনিংসে আট জন পাননি দুই অঙ্কের ঘরের নাগাল। সর্ব্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন কুশল। ডাবল ফিগার পাওয়া লঙ্কান দলের বাকি দুই ব্যাটার কামিন্দু ও অ্যাঞ্জেলো ম্যাথুজ (১৬)। 

বাংলাদেশের জন্য ম্যাচটি পরোক্ষভাবে হলেও গুরুত্বপুর্ণ। কেননা কেননা ‘ডি’ গ্রুপে এই দুই দল ছাড়াও আছে বাংলাদেশ , নেপাল ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্ব পেরুনোর চ্যালেঞ্জে নাজমুল হোসেন শান্তদের মুল প্রতিপক্ষ মনে করা হচ্ছে  দক্ষিন আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাংলাদেশ বিশ্বকাপ অভিযাত্রা শুরু করবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়েই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা