× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাকার ঝনঝনানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ২০:৫৮ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৪ ২৩:১১ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাকার ঝনঝনানি

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানি দ্বিগুণ করেছে আইসিসি। নবম আসরে পুরস্কারের জন্য বরাদ্ধ থাকছে মোট ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি চার লাখ টাকার বেশি। চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭ লাখ টাকারও বেশি। রানার্সআপরা পাবে ১.২৮ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ২ লাখ টাকারও বেশি।

সোমবার (৩ জুন) এক বিজ্ঞপ্তিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থাটির চিফ এক্সিউকিটিভ জিওফ অ্যালার্ডিস বলেছেন, ‘অনেক কারণেই এই ইভেন্ট ঐতিহাসিক। বাড়তি এই প্রাইজমানি খেলায় প্রভাব রাখবে। বিশ্বজুড়ে কয়েক কোটি ভক্ত খেলোয়াড়দের বিনোদন দেবে।’

কুড়ি কুড়ির সেমিতে হেরে যাওয়া দল পাবে ৭৮ লাখ সাড়ে সাত হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৯ কোটি ২৪ লাখ টাকারও বেশি।  সুপার এইট অকৃতকার্যরা পাবে তিন লাখ ৮২ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে চার কোটি টাকা। নয় থেকে ১২তম স্থানে থাকা দল পাবে দুই লাখ ৪৫ হাজার ৫০০ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি ৯০ লাখ টাকারও বেশি। ১৩ থেকে ২০তম স্থানে থাকা দল পাবে দুই লাখ ২৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দুই কোটি ৬৪ লাখ টাকারও বেশি। শুধু তাই নয়, সেমিফাইনাল এবং ফাইনাল বাদে প্রতিটি ম্যাচের জয়ের জন্য অতিরিক্ত ৩১ হাজার ১৫৪ ডলার পাবে দলগুলো। যা বাংলাদেশি মুদ্রায় ৩৬ লাখ ৫৬ হাজার টাকারও কিছু বেশি।

ক্রিকেটের সংক্ষিপ্তম সংস্করণের অষ্টম আসরে ইংল্যান্ড দলকে দেওয়া হয়েছিল ১.৬ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি ৭৮ লাখ টাকা। রানার্স দল পাকিস্তান পেয়েছিল ৮ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৩৯ লাখ টাকা। অথচ গত দুই আসরের তুলনায় এই প্রাইজমানি প্রায় দ্বিগুণ করেছে আইসিসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা