× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ার্নারের হাতে উগান্ডার জার্সি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ১৬:১৭ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৪ ১৬:৪৭ পিএম

ওয়ার্নারের হাতে উগান্ডার জার্সি

২০ দল, ২৭ দিন এবং ৫৫ ম্যাচ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিবৃত্ত শুধু এটুকুতেই সীমাবদ্ধ নয়। ২০টি স্বাধীন দেশের পতাকা, আলাদা সংস্কৃতি-ভাষা এবং ক্রিকেটীয় সভ্যতার আদি-শেষ এসবই বিশ্বকাপের মূল সুর। বিশ্বকাপের সত্যিকারের মেলবন্ধন, সেটা ক্রিকেট-ক্রিকেটার এবং দর্শকদেরও। ২৭ দিনে অনেক কিছুই ঘটবে, ৫৫ ম্যাচে সাক্ষী হবে সমসংখ্যক হার-জিত। মাঠ-বাইরের ঘটনাও থাকবে আলোচনায়। মিশেল মার্শ-ডেভিড ওয়ার্নারদের একটি ঘটনা যেমন এই মুহূর্তে ‘টক অব দ্য ক্রিকেট’। 

সম্প্রতি উগান্ডার ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। এতে উৎসব নেমেছে প্রথমবার বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেওয়াদের শিবিরে। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে একই হোটেলে অবস্থান করছে অস্ট্রেলিয়া ও উগান্ডা দল। সেখানেই মার্শের নেতৃত্বে ব্রায়ান মাসাবাদের সঙ্গে দেখা করে অজি ক্রিকেটাররা। 

উগান্ডা দলের সঙ্গে সময় কাটিয়ে ভালো লেগেছে মার্শের। অজি অধিনায়ক তার অনুভূতি তুলে ধরে বলেছেন, ‘এটা সত্যিই বিশেষ এক মুহূর্ত ছিল। বিশ্বকাপে কেবল ক্রিকেটটাই একমাত্র বিষয় নয়। দলগুলোর জন্য এটা একটা সুযোগ। আর এখানে থাকার যোগ্যতা তারা অর্জন করে নেয়।’

ইতিহাস গড়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে উগান্ডা। আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে জিম্বাবুয়ে, কেনিয়ার মতো দলকে হারিয়ে বিশ্বমঞ্চে সক্ষমতা জানান দেওয়ার অপেক্ষায় মাসাবারা। সামাজিক মাধ্যমে অ্যালার্ট করেছিলেন ঠিক যেভাবে ‘গেট রেডি টু উইটনেস হিস্টোরি।’ ব্রায়ান মাসাবার নেতৃত্বে রূপকথা গড়া উগান্ডা এবার নিশ্চয় বড় বড় দলের বিপক্ষে বুক চিতিয়ে লড়ে ইতিহাস গড়বে! ৪ জুন প্রভিডেন্সে আফগানিস্তানের বিপক্ষে তাদের প্রথম বিশ্বকাপের ম্যাচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা