× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে এক যুগের আগের স্মৃতি ফেরাল নামিবিয়া-ওমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ১২:৫২ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৪ ১৩:৩৬ পিএম

সুপার ওভারের নামিবিয়ার জয়ের নায়ক ডেভিড ভিসা। ছবি : সংগৃহীত

সুপার ওভারের নামিবিয়ার জয়ের নায়ক ডেভিড ভিসা। ছবি : সংগৃহীত

সোমবার দুর্দান্ত এক থ্রিলার ম্যাচের সাক্ষী হলো বার্বাডোসের কেনসিংটন ওভাল। যেখানে টাই হওয়া ম্যাচের পর সুপার ওভারে ওমানের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেয় নামিবিয়া। এই ম্যাচের মধ্য দিয়ে ফিরল অতীত এক স্মৃতি। সবশেষ ১২ বছর আগে এমন টাই দেখেছিল শর্টার ফরম্যাটের বিশ্বকাপ। 

এর আগে কুড়ি কুড়ির বিশ্বকাপে মোট টাই ম্যাচ ছিল তিনটি। যার শেষটি হয়েছিল ২০১২ বিশ্বকাপে, পাল্লেকেলেতে। নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হয়েছিল সেই ম্যাচ। মার্কিন মুলুকে ব্লকবাস্টার বিশ্বকাপ সূচনা এনে দিতে এদিন সেই রোমাঞ্চকর স্মৃতি ফেরালো দুই মহাদেশের দুটি দল। 

অথচ প্রথম ইনিংসের পর ওমানের বিপক্ষে সহজ জয় তুলে নেবে নামিবিয়া, এমনটাই ভাবা হচ্ছিল। প্রতিপক্ষকে ১০৯ রানে আটকে রাখার পর অন্তত আফ্রিকা মহাদেশের দলটিও এমনটাই ভেবেছিল। কিন্তু ক্রিকেট বিধাতা এই ম্যাচের গল্প বোধকরি লিখেছেন অন্যভাবে। নয়ত কী, শেষ ওভারে ৬ উইকেট হাতে রেখে নামিবিয়া ৫ রানের সমীকরণ মেলাতে পারবে না, এমন বাজি ধরার পক্ষে খুব কম লোকই পাওয়ার কথা। কিন্তু হয়েছে সেটিই, ২ উইকেট হারিয়ে এই ওভার থেকে গেরহার্ড ইরাসমাসের দল তুলতে পারে সাকুল্যে ৪ রান। নিশ্চিত পরাজয়ের থেকে বেঁচে উল্লাসে ফেটে পড়ে ওমান।

ডিএলএস ব্যতিত কোনো টি-টোয়েন্টি টাই ম্যাচে এটি দ্বিতীয় সর্বোনিম্ন

কিন্তু এশিয়ার দেশটির সেই উল্লাস থাকেনি ম্যাচ শেষে। সুপার ওভারে এবার তাদের সামনেই নামিবিয়া লক্ষ্য ছুড়ে দেয় ২২ রানের। কঠিন সেই সমীকরণ আর মেলাতে পারেনি আকিব ইলিয়াসের দল। সুপারে ওভারে ব্যাট করতে নেমে তাদের স্কোর সীমাবদ্ধ থাকে স্রেফ ১০ রানে।

এর মাধ্যমেই বিশ্বকাপের ইতিহাসে নাম তুলে নেয় রোমাঞ্চকর এই ম্যাচ। এটি কেবলই একটি টাই ম্যাচ ছিল না। টি-টোয়েন্টি ইতিহাসে অন্যতম সর্বনিম্ন স্কোরিং টাই ম্যাচ হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে এই ম্যাচের গল্প। ছোট ফরম্যাটের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোনিম্ন টাই ম্যাচ। গত বছর গ্লোস্ট্রুপে ফিনল্যান্ড ও সুইডেনের মধ্যে টাই হওয়া ম্যাচটি এখন পর্যন্ত সর্বোনিম্নের তালিকায় সবার ওপরে। সেবার ২০২৩ সালের সেই ম্যাচে দুই দলের রান থেমেছিল সমান ৯৬ রানে।

টাই হওয়া সর্বোনিম্ন চারটি ম্যাচ (ডিএলএস ব্যতিত)

৯৬ রান- সুইডেন বনাম ফিনল্যান্ড, ২০২৩

১০৯ রান- নামিবিয়া বনাম ওমান, ২০২৪

১১২ রান- কুয়েত বনাম কাতার, ২০১৯

১২১ রান- রুয়ান্ডা বনাম ঘানা, ২০২৩

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা