× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুপার ওভারে নামিবিয়ার রোমাঞ্চকর জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ১১:০৯ এএম

আপডেট : ০৩ জুন ২০২৪ ১১:৫১ এএম

সুপার ওভারে নামিবিয়ার রোমাঞ্চকর জয়

সুপার ওভারের প্রথম ২ বলে এলো ১০ রান। ডেভিড ভিসা প্রথম বলে হাঁকালেন ৪, পরের বলে ছক্কা। ওমান ও নামিবিয়া ম্যাচের সবচেয়ে বড় তারকা ভিসা বোঝালেন গুরুত্ব। সুপার ওভারের বাকি নাটকের দৃশপটে আসতে পারেনি ওমান। হারতেই হয়েছে শেষ অবধি।

ব্রিজটাউনে সোমবার টস হেরে ওমান ১৯.৪ ওভারে মাত্র ১০৯ রানেই অলআউট হয়। জবাবে নামিবিয়া ৬ উইকেটে ১০৯ রানে থামলে ম্যাচ সুপার ওভারে গড়ায়। স্নায়ুর চাপে ঠাসা জমজমাট লড়াইয়ে রুদ্ধশ্বাস জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা পায় নামিবিয়া।


ভিসার শুরুর তাণ্ডবের পর অধিনায়ক গেরহার্ড এরাসমাস শেষ ২ বলে করেন আরও ৮ রান। সুপার ওভারে নামিবিয়ার সংগ্রহ ২১ রান। ২২ রানের টার্গেটে ব্যাট করতে নামা ওমানকে ভিসা আটকে রাখলেন ৬ রানেই। প্রথম বলে ২। আর পরের বলে ডট। সেখানেই ভাগ্য নির্ধারণ হয়ে যায় নামিবিয়ার। তৃতীয় বলে নাসিম খুশিকে আউট করে জয় নিশ্চিত করে ফেলেন ভিসা।

এর আগে ম্যাচের ভাগ্য গড়ে দেন বোলাররা। দুই দলের বোলিং বিভাগ দারুণ করে। গতি আর সুইংয়ের খেলায় শেষ অবধি অভিজ্ঞতার জয় হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা