× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনীতে পারফর্ম করবেন যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৪ ২৩:০৯ পিএম

আপডেট : ০১ জুন ২০২৪ ২৩:১৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর উদ্বোধনীতে থাকছে ডিজে কনসার্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর উদ্বোধনীতে থাকছে ডিজে কনসার্ট

বাংলাদেশ সময় আগামীকাল রবিবার ভোরে ডালাসে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে কুড়ি ওভারের ক্রিকেট মহাযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠান হবে টেক্সাস থেকে ৩ হাজার ২৩৯ মাইল দূরের শহর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায়। যেখানে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে মোকাবিলা করবে উইন্ডিজ।

এ ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিট থেকে স্টেডিয়ামের গেট খোলা থাকবে। আর ম্যাচ শুরু হওয়ার আধাঘণ্টা আগে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। অবশ্য উদ্বোধনী অনুষ্ঠানটি কত জমকালো হবে, নাকি সাদামাটা হবে এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে পোস্টারে দেখা যাচ্ছে ডিজে কনসার্ট ছাড়া আর কিছুই সম্ভবত হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠানে।

উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা পারফর্ম করবেন সেটা জানা গেছে। উইন্ডিজের ম্যাচের আগে পারফর্ম করবেন বেশ কয়েকজন ডিজে। তাদের মধ্যে রয়েছেন- ডেভিড রাডার, রবি বি, এরফান আলভেস ও আল্ট্রা। স্টার স্পোর্টস, পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও আইসিসি ডট টিভিতে সরাসরি উপভোগ করা যাবে উদ্বোধনী অনুষ্ঠান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা