× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে ‘এক্স ফ্যাক্টর’ হবেন মুস্তাফিজ?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৪ ২১:৩০ পিএম

বিশ্বকাপে ‘এক্স ফ্যাক্টর’ হবেন মুস্তাফিজ?

টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স আহামরি নয়। এই ফরম্যাটে সব বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক জয় ছাড়া প্রতিষ্ঠিত কোনো দলকে হারাতেই পারেনি। এবারও টাইগারদের নিয়ে তেমন কোনো উচ্চাশা নেই। তবে ভারতের স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের মতে, বিশ্বকাপে বাংলাদেশের ‘এক্স ফ্যাক্টর’ হতে পারেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অংশগ্রহণকারী দলগুলোর শক্তিমত্তা, দুর্বলতা নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলছেন অশ্বিন। গত শুক্রবার বাংলাদেশ দল নিয়ে বিশ্লেষণে তার শো-তে অংশ নেন সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা ও ক্রিকেট বিশেষজ্ঞ প্রসন্ন অগোরাম। সেখানেই অশ্বিন জানিয়েছেন, বিশ্বকাপে টাইগারদের ‘এক্স ফ্যাক্টর’ হতে পারেন কাটার মাস্টার ফিজ।

এবারের বিশ্বকাপের উইকেট কিছুটা ধীরগতির হতে পারে। এমন ধারণা থেকেই অশ্বিন বলেছেন, ‘বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার গ্রুপে পড়েছে। তাদের সুযোগ আছে। তবে আমার মতে দলটা এমন, যার ৬ নম্বর বোলার নিয়ে সীমাবদ্ধতা আছে। আমার মনে হয়, শেষ দিকে মোস্তাফিজ এক্স ফ্যাক্টর হবে, বিশেষ করে ক্যারিবিয়ান পিচে।’

অশ্বিনের কথা সত্য প্রমাণ করে মুস্তাফিজ কি ‘এক্স ফ্যাক্টর’ হতে পারবেন? আগামী ৮ জুন ডালাসে বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। সেদিন থেকেই এসবের উত্তর পাওয়া শুরু হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা