× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপভোগের মন্ত্রেই সেরা বুমরাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৬:৪৪ পিএম

জসপ্রিত বুমরাহ। সংগৃহীত ছবি

জসপ্রিত বুমরাহ। সংগৃহীত ছবি

ইনজুরিটা বেশ ভুগিয়েছে জসপ্রিত বুমরাহকে। মিস করেছেন ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে গত বছর অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে দলে ফেরেন। এরপর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন ভারতের এই পেস ব্যাটারি। বোধকরি ক্যারিয়ারে অন্যতম সেরা সময়টাই পার করছেন তিনি। সেটির রহস্য জানালেন বুমরাহ, আগের চেয়ে খেলাটা বেশি উপভোগ করাতেই নাকি এমন পারফর্ম করতে পারছেন ডানহাতি এই পেসার।

বিশ্বকাপের আগে দলের সেরা বোলারের ফর্মে থাকাটা ভারতের জন্য স্বস্তির। ৫০ ওভারের বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে তিনি বেছে নেন ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। যেখানে অবিশ্বাস্য সফল ছিলেন বুমরাহ। সদ্য সমাপ্ত আইপিএলেও সেরা বোলারদের একজন হয়েছেন ৩০ বছর বয়সী এই পেসার। ৬ দশমিক ৪৮ ইকোনোমি রেটে বোলিং করে টুর্নামেন্ট শেষ করেন তিনি। 

যখন ছোট ছিলাম তখন থেকেই ভাবতাম উইকেট পাওয়ার একমাত্র উপায় এটাই (ইয়র্কার)। কারণ আমি ফাস্ট বোলিংয়ের ভক্ত ছিলাম। যে কারণে ইয়র্কারে বেশি মনোযোগ দেই- বুমরাহ

এই সফলতার জন্য বুমরাহ দাবি করেন যে তিনি এ সময়ে আগের চেয়ে বেশি খেলা উপভোগ করেছেন। আগের যে কোনো সময়ের চেয়ে তিনি ভারমুক্ত ছিলেন এবং স্বাধীনভাবে খেলেছেন বলেই এমন সাফল্য পেয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসির ওয়েবসাইটে এমন আরও অনেক কথাই বলেছেন বুমরাহ, ‘যেহেতু আমি চোট থেকে ফিরে এসেছি, আমি যতটা সম্ভব খেলা উপভোগ করার দিকে মনোনিবেশ করেছি। কারণ কিছু জিনিস আমার কথাতে হবে না বা চলবে না। কিছু জিনিস আমার হাতে নেই। এসব বিষয়কে আমি একটি নিয়তির প্রক্রিয়া হিসাবে দেখছি। বুঝতে পেরেছিলাম যে আমি এই খেলাটাকে খুব পছন্দ করি। আমি ফলাফলের চেয়ে তাই ইনজয় করাটাতে ফোকাস করি।’

অন্যান্য বোলারদের থেকে বুমরাহকে আলাদা করে তার নিখুত ইয়র্কার। এই অস্ত্রের জন্যই তিনি বিশ্বের অন্যতম সেরা বোলার। আইসিসির ওই আড্ডায় তিনি এটাও ব্যাখ্যা করেছেন যে কীভাবে তিনি ইয়র্কারে এতটা নিখুত, ‘আমি ছোটবেলায় অনেক টেনিস বল, রাবার বল ক্রিকেট খেলেছি। ক্যাম্পে আমার বন্ধুদের সঙ্গে অনেক খেলতাম। যখন ছোট ছিলাম তখন থেকেই ভাবতাম উইকেট পাওয়ার একমাত্র উপায় এটাই (ইয়র্কার)। কারণ আমি ফাস্ট বোলিংয়ের ভক্ত ছিলাম। যে কারণে ইয়র্কারে বেশি মনোযোগ দেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা