× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

দুই প্রতিবেশী যুক্তরাষ্ট্র-কানাডার লড়াইয়ে শুরু বিশ্বকাপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৬:১০ পিএম

আপডেট : ০১ জুন ২০২৪ ১৮:১৬ পিএম

দুই প্রতিবেশী যুক্তরাষ্ট্র-কানাডার লড়াইয়ে শুরু বিশ্বকাপ

অপেক্ষার প্রহর শেষ। এবার মাঠে গড়ানোর পালা। আগামীকাল রবিবার শুরু আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। ক্রিকেটের বিশ্বায়নের লক্ষ্যে দুদলের লড়াই বাড়তি আমেজে সেজেছে মার্কিন মুলুক। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বমঞ্চে মাঠে নামার আগে দুর্দান্ত ফর্মে মার্কিনিরা। সম্প্রতি হারিয়েছে আইসিসির মূল সদস্য বাংলাদেশকে। শুধু ম্যাচ জয় নয়, নাজমুল হোসেন শান্তদের রীতিমতো নাকানি চুবানি খাইয়েছে মোনাঙ্ক প্যাটেলরা। এর আগে কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০তে জিতেছে মার্কিন দলটি। ঘরের মাটিতে বিশ্বকাপে ছোট দলের তকমায় থাকা আমেরিকা বড় কিছুর স্বপ্ন দেখছে। সেই স্বপ্নের শুরুতে বাধা কানাডা।

প্রতিবেশী দেশটির বিপক্ষে এখন অবধি টি-টোয়েন্টিতে ৯ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে যুক্তরাষ্ট্রের জয় পাঁচটিতে। কানাডার কাছে আমেরিকা হেরেছে ২ ম্যাচে। বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। আজ দুদলের বিশ্বকাপের পর্বে যেতে এগিয়ে থাকার মঞ্চ। 

মার্কিনিদের কোচ স্টুয়ার্ট ল নিজেদের শিষ্যদের নিয়ে আশাবাদী, ‘মাত্রই যুক্তরাষ্ট্র দলের দায়িত্ব নিয়েছি। বিশ্বকাপের আগে বাংলাদেশ সিরিজ আমার প্রথম অ্যাসাইনমেন্ট। এই দল নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। আশা করি, যুক্তরাষ্ট্রের ক্রিকেট সমর্থকদের ভালো কিছু উপহার দিতে পারব। দলে সামর্থ্যবান ক্রিকেটার আছে। তাদের নিয়ে সর্বোচ্চ ফল করা কঠিন হবে না।’

গুণে-মানে-র‌্যাংকিংয়ে ক্রিকেটে এখনও অনেকটা পিছিয়ে যুক্তরাষ্ট্র। বিশ্ব দরবারে এখনও সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে অবস্থান ১৯ নম্বরে। আর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে টি-টোয়েন্টি মহাযজ্ঞের টিকিট কেটেছে কানাডা। এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে র‍্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে থাকা দলটি। অভিষেক আসরে অঘটন আর চমক উপহার দিতে প্রস্তুত উত্তর আমেরিকার দলটিও। ডালাসে সকালের ম্যাচটি তাই বাড়তি উত্তাপ ছড়াবে নিঃসন্দেহে। একই দিন পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলতে নামবে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। গায়ানায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে এ দুই দল। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের যৌথ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনের মাসব্যাপী আকর্ষণীয় ও উত্তেজনাপূর্ণ এ উৎসবে প্রথমবারের মতো অংশ নেবে ২০টি দল। যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ৬ মাঠে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। মারকাটারি এ আসরে মোট ম্যাচ হবে ৫৫টি। এর মধ্যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৪১টি ও যুক্তরাষ্ট্রে হবে ১৪টি ম্যাচ। ২৯ জুন বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ফাইনাল দিয়ে কুড়ি কুড়ি বিশ্বকাপের পর্দা নামবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা