× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনচেলত্তি বলছেন- ফাইনালে ভয়ে থাকবে রিয়াল!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৪ ১২:৫১ পিএম

মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি

মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি

ওয়েম্বলিতে আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ড। এই মৌসুমে বুন্দেসলিগায় পঞ্চম স্থানে থাকা জার্মান দলের বিপক্ষে অপ্রতিরোধ্য ফেভারিট হিসেবে ধরা হচ্ছে প্রতিযোগিতার রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের। কিন্তু রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন যে তার খেলোয়াড়রা নাকি ফাইনালের ‘ভয়’ অনুভব করবে।

চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতায় প্রতিযোগিতার সবচেয়ে সফল কোচ আনচেলত্তি। শুক্রবার তিনি বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিপজ্জনক খেলা। এটা জিততে আপনাকে কিছুটা ভাগ্যবান হতে হবে, ভাল খেলতে হবে। 

এবারের মৌসুমে বুন্দেসলিগায় ধুকেছে ডর্টমুন্ড। তবে ইউরোপ সেরার প্রতিযোগিতায় সবাইকে চমকে দিয়েছে তারা। দুর্দান্ত পারফম্যান্স দেখিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছে জার্মান ক্লাবটি। বিপরীত চিত্র রিয়ালে, মৌসুমে লিগ ম্যাচে বেশ ধারাবাহিক ছিল লস ব্ল্যাঙ্কোসরা। শিরোপা জিতে নিয়েছে তারা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বেশ ঘাম ঝরিয়ে জিততে হয়েছে ভিনিসিয়ুস, বেলিংহামদের।

শেষ আটে রিয়াল ম্যানচেস্টার সিটিকে হারায় পেনাল্টিতে শুটআউটে। এরপর সেমিমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে ছাড়িয়ে যায় তারা। ‘এটি (চ্যাম্পিয়ন্স লিগ) একটি দু’পাশে ধারালো কোনো তরোয়ালের মতো। আপনাকে খুব সাবধানে ব্যবধার করতে জানতে হবে এবং এটিকে সর্বাধিক উপভোগ করতে হবে। ভুল হতে পারে, তবে উদ্বেগের কিছু নেই। আমরা ফাইনাল জয়ের খুব কাছে। এর আগে, এটা শুরু হতে যাচ্ছে আজ রাতে, কাল সকালে, কাল বিকেলে। এ জাতীয় কল্পনায় খেলোয়াড়েরা অনেক ভয়ে থাকে, এটাই স্বাভাবিক। তবে শেষ পর্যন্ত জিততে পারলে এটি আপনাকে বেশ আনন্দিত করবে’- যোগ করেন আনচেলত্তি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা