× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিংস কাপ ফাইনাল

আরেকটি ব্যর্থতায় কাঁদলেন রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৪ ১২:২৮ পিএম

আপডেট : ০১ জুন ২০২৪ ১২:৪১ পিএম

আরেকটি ব্যর্থতায় কাঁদলেন রোনালদো

আরেকটি ব্যর্থতায় কাঁদলেন রোনালদো

কিংস কাপে নাটকীয় ফাইনালের জন্ম দিলেও শেষ হাসি হাসতে পারেননি আল নাসর। আল হিলালের বিপক্ষে পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। হতাশায় মোড়ানো আরেকটি ফাইনাল হেরে অশ্রু ধরে রাখতে পারেননি পর্তুগিজ তারকা। ম্যাচের পর মাঠেই কেঁদেছেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিশাল অঙ্কের বিনিময়ে আল নাসরে যোগ দিলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। সৌদি প্রো লিগে মূলত আল হিলালই তাদের প্রতিপক্ষ। বারবার এই দলটির বিপক্ষেই হারতে হয়েছে রোনালদোদের। এবার ঘরোয়া লিগের শিরোপা ঘরে তুলেছে আল হিলাল। সৌদি কিংস কাপও জিতেছে দলটি। মৌসুমের ডাবলও নিশ্চিত হয়েছে তাদের।

পেনাল্টি শুটআউটে আল হিলালের আলেক্সান্ডার মিত্রোভিচ গোল করেছেন। জাল কাঁপিয়েছেন রোনাদোও। কিন্তু হিলারের জয়ের নায়ক ছিলেন গোলকিপার ইয়াসিন বুনো। আল নাসরের শেষ দুটি পেনাল্টি ঠেকিয়েছেন শিরোপা নিশ্চিতে অবদান রাখেন তিনি।

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটা উত্তাপ ছড়িয়েছে বেশ। লাল কার্ড দেখে দুই দলের তিনজন খেলোয়াড় মাঠ ছেড়েছেন। দুুজন আল হিলালের একজন আল নাসরের। তারপরও হিলালকে চেপে ধরতে পারেনি আল নাসর। ৯০ মিনিটের খেলা সমতায় ছিল ১-১ গোলে। অথচ শুরুর ৭ মিনিটে আল হিলালকে এগিয়ে দিয়েছিলেন মিত্রোভিচ। অবস্থা এমন দাঁড়িয়েছিল আল হিলালের জয়কে সম্ভাব্য বলে মনে হচ্ছিল। কিন্তু শেষ দিকে আইমান ইয়াহিয়ার দুর্দান্ত এক গোল ম্যাচটাকে অতিরিক্ত সময়ে নিয়ে গেছে। যদিও অতিরিক্ত সময়ে কোনো পক্ষই জাল কাঁপাতে পারেনি।

৫৬ মিনিটে শুরুতে দশজনের দলে পরিণত হয় আল নাসর। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল নাসর গোলকিপার ডেভিড ওসপিনা। তাতে সাদিও মানেকে উঠিয়ে বদলি কিপার হিসেবে মাঠে নামেন ওয়ালিদ আব্দুল্লাহ। রোনালদো তার পর লং রেঞ্জের ফ্রি কিকে চেষ্টা করেছিলেন। লাভ হয়নি তাতে। তাকে হতাশ করেন বুনো।

৮৭ মিনিটে বাজে আচরণের জন্য ১০ সেকেন্ডের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখেছেন আল হিলালের আল বুলাইহি। তার মাঠ ছেড়ে যাওয়ার পরই সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে রোনালদোর দল। তারপর ৯ জনের দলেও পরিণত হয় আল হিলাল। দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কালিদু কুলিবালি। কিন্তু অতিরিক্ত সময়ে একজনের কম দল পেলেও আল নাসর হিলালের রক্ষণ কাঁপাতে পারেনি!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা