রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৪ ২২:৫৬ পিএম
আপডেট : ৩১ মে ২০২৪ ২২:৫৬ পিএম
ফাইনাল খেলা শুরুর আগে বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কারও তুলে দেন টুর্নামেন্টের এ পরিচালক -প্রবা ফটো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে
নাওরা যুব সংগঠন প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার
বিতরণী অনুষ্ঠিত হয়েছে। স্বনামধন্য শিল্প গ্রুপ রংধনু গ্রুপের চেয়ারম্যান ও
আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলামের উদ্যোগে আজ শুক্রবার বিকালে রূপগঞ্জের
কায়েতপাড়া ইউনিয়নের নাওরা এলাকায় সেলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়।
রূপগঞ্জ উপজেলা পরিষদের
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের পরিচালনায় খেলায় অংশগ্রহণ করে
নাওরা সূর্য তরুণ একাদশ বনাম নাওরা চেয়ারম্যানবাড়ি একাদশ। খেলায় নাওরা সূর্য তরুণ
একাদশকে হারিয়েছে নাওড়া চেয়ারম্যান বাড়ি একাদশ টিম।
খেলা দেখতে দুপুর থেকেই
সেলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ নারী পুরুষ কিশোর-কিশোরী ও শিশুদের
উপস্থিতিতে কানায় কানায় ভরে যায়। সমর্থকরা আনন্দ করে খেলা উপভোগ করেন।
খেলা শুরুর আগে উদ্বোধনী
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন ক্রিকেট টুর্নামেন্টের পরিচালক মিজানুর রহমান। এ সময়
তিনি বলেন, ‘বর্তমানে তরুণ সমাজ মাদক ছেড়ে খেলাধুলা করছে, যা আমাদের সমাজের জন্য
কল্যাণকর। আমরা প্রত্যাশা করব, সামনের দিনেও তরুণ প্রজন্ম ভালোর সঙ্গে থাকবে। যুব
সমাজকে ধ্বংসের হাত থেকে ফিরিয়ে আনতে খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। আমাদের পুরোনো
ঐতিহ্যবাহী যে খেলাগুলো রয়েছে তা আমরা আবার আয়োজনের চেষ্টা করব।’
এ সময় আরও বক্তব্য দেন,
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, নাওরা যুব
সংগঠনের সভাপতি ও ১ নং ওয়ার্ডের মেম্বার জসীম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি
ছিলেন, নাওরা যুব সংঘের সিনিয়র সহসভাপতি রাজু হাসান আলেক, সাধারণ সম্পাদক
শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক রাসেল, রূপগঞ্জ থানার উপপরিদর্শক
মনিরুজ্জামান প্রমুখ। খেলার ধারা বর্ণনা করেন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার
শহীদুল্লাহ গাজী।